ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দিঘলিয়ায় দুইদিন ব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত কপিলমুনির সহচরী বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটি গঠন : সভাপতি জেলা প্রশাসক ইসলামী আন্দোলন ১৮ নং ওয়ার্ড সভাপতি মুকুল ও সেক্রেটারী আঃ রহিম ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা কেবলই দুঃস্বপ্ন হয়ে থাকবে : মহানগর সাধারণ সম্পাদক তুহিন জুলাই সনদ নিয়ে চলছে মায়াকান্না: আজিজুল বারী হেলাল চার সাংবাদিকের পরিবারের হাতে ২০ লাখ টাকার সহায়তা তুলে দিল এবিজি খুলনায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান পিআইবি মহাপরিচালকের

রামপালে আহাদ হত্যা: ২৪ ঘণ্টায় মাসুম বিল্লাহসহ ৩ আসামি গ্রেফতার

 বাগেরহাটের রামপালে আহাদ আহমেদ ইতু হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব। গ্রেফতার ব্যক্তিরা হলেন ইসলামাবাদ গ্রামের মো. মাসুম বিল্লাহ (৫০), তাঁর ভাই মো. বাকিবিল্লাহ (৪৫) এবং মাসুম বিল্লাহর স্ত্রী মনিরা বেগম (৫৫)।

পুলিশ জানায়, সোমবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ইসলামাবাদ গ্রামে জমির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। এতে আহাদ আহমেদ ইতু গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর বাবা শেখ ফরিদুজ্জামানও গুরুতর আহত হন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ জানান, ঘটনার পরপরই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। সোমবার সন্ধ্যায় মনিরা বেগমকে গ্রেফতার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‍্যাব-৬ খুলনার সহযোগিতায় সোমবার রাতে খুলনার ফুলতলা এলাকা থেকে মাসুম বিল্লাহ ও বাকিবিল্লাহকে আটক করে র‍্যাব। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের রামপাল থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নিহত আহাদের বড় ভাই মিতু সোমবার রাতে তিনজনের নাম উল্লেখ করে রামপাল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তারা জানান, গ্রেফতার তিন আসামিকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামাবাদ গ্রামের একটি জমির পানি নিষ্কাশন নিয়ে আহাদদের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম বিল্লাহ ও বাকিবিল্লাহ লোহার রড দিয়ে আহাদকে আঘাত করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁর বাবা শেখ ফরিদুজ্জামানও হামলার শিকার হন।

স্থানীয়দের দাবি, গ্রেফতার মাসুম বিল্লাহর বিরুদ্ধে অতীতে একাধিক হত্যা মামলা ছিল। স্থানীয় দের ভাষ্য অনুযায়ী, তিনি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সঙ্গে যুক্ত ছিলেন। তবে তাঁর বিরুদ্ধে থাকা পুরোনো মামলাগুলোর বর্তমান আইনি অবস্থার বিষয়ে পুলিশ বা আদালতের নথি থেকে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও তিন আসামি গ্রেফতারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

রামপালে আহাদ হত্যা: ২৪ ঘণ্টায় মাসুম বিল্লাহসহ ৩ আসামি গ্রেফতার

আপডেটের সময় : ০৫:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬