ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

দারিদ্র্য থামাতে পারেনি মেধা, বাগেরহাটে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীর পাশে ছাত্রদল

  • মধুমতি ডেক্স।।
  • আপডেটের সময় : ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

দারিদ্র্যকে জয় করে এবারের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা বাগেরহাটের দুই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রদল। তাদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি উচ্চশিক্ষার পথচলা সহজ করতে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় পৌর ছাত্রদলের দলীয় কার্যালয়ে শেখ আল মামুনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা হলেন—কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দূর্জয় ঘরামী এবং বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অরিত্র সরকার। দুজনই দরিদ্র পরিবারের সন্তান। নানা প্রতিকূলতার মধ্যেও পড়ালেখা চালিয়ে তারা এই সাফল্য অর্জন করেছে।

সংবর্ধনা পেয়ে অরিত্র সরকার ও দূর্জয় ঘরামী বলেন, ‘মামুন ভাইয়ের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আমরা আনন্দিত। আমাদের পথচলা সহজ ছিল না। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এই সাফল্য অর্জন করেছি। ভবিষ্যতে আমরা প্রকৌশলী হতে চাই। পড়ালেখা চালিয়ে যেতে সহযোগিতা পেলে আমাদের স্বপ্ন পূরণ করা সম্ভব হবে।’

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন, দরিদ্র পরিবারের দুই মেধাবী শিক্ষার্থী নানা কষ্টের মধ্যেও ভালো ফলাফল করেছে। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়েই পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারা ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তাদের উচ্চশিক্ষার পথ সুগম করতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, ‘আমিও কষ্ট করে পড়ালেখা করেছি। তাই বড় ভাই হিসেবে তাদের পাশে থাকার দায়িত্ব অনুভব করছি। আজ যেমন পাশে আছি, ভবিষ্যতেও তাদের পাশে থাকব।’

শেখ আল মামুন আরও বলেন, সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের সহযোগিতায় বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা প্রয়োজন। পাশাপাশি এ ধরনের শিক্ষার্থীদের সাফল্য তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক ইমরান হাওলাদার বাবু, ছাত্রদল নেতা ওয়ালিদ হোসাইন, শামিম মুন্সি, সামির আহমেদ, রোহিত হালদার, আল আমিন শেখ, আদনান ফাহিম, রিজভী আহমেদসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

দারিদ্র্য থামাতে পারেনি মেধা, বাগেরহাটে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীর পাশে ছাত্রদল

আপডেটের সময় : ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬