খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বেতার জনগণের প্রচার মাধ্যম। এটি এমন একটি প্রচার মাধ্যম যেখানে শুধু সঙ্গিত নয়, কৃষি, শিল্প, বাণিজ্য, সাহিত্য থেকে শুরু করে সমাজের বিভিন্ন বিষয়াবলী নিয়ে কাজ করা হয়। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই জাতীয় সম্প্রচার মাধ্যমকে দলীয় কাজে ব্যবহার করেছে। ফ্যাসিস্ট আমলের দুষ্কর্মের কারণেই দেশের অনেকগুলি বেতার কেন্দ্র আক্রোশের স্বীকার হয়েছে, আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। ফলশ্রুতিতে শিল্পীরা অনেকে পেশাহীন হয়ে পড়েছেন।কেসিসি প্রশাসক আজ শনিবার দুপুরে খুলনা প্রেস কাবে ‘খুলনা বেতার শিল্পী সারথি (খুবেশিসা)’-এর অভিষেক অনুষ্ঠানে আলোকিত অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কেসিসি প্রশাসক আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ও অর্থনীীত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাল ধরেছেন। আগামী প্রজন্মকে একটি সুস্থ ধারার সংস্কৃতির মধ্য দিয়ে গড়ে তুলতে ইতোমধ্যে তিনি নজরুলবর্ষ ঘোষণা করেছেন। সুতরাং শিল্পীদের পেশাহীন অবস্থা বেশী সময় থাকবে বলে মনে হয় না। সুস্থ ধারার সংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে তিনি খুলনার সাংস্কৃতিক অঙ্গনকে নতুনভাবে গড়ে তোলার জন্য শিল্পীদের প্রতি আহবান জানান।
খুলনা বেতার শিল্পী সারথি’র সভাপতি জাহিরুল ইসলাম জাকি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ্যাড. এস এম শফিকুল আলম মনা, বাংলাদেশ বেতার-খুলনার পরিচালক মো: ফরিদ উদ্দিন, উপআঞ্চলিক পরিচালক মো: রফিকুল ইসলাম, খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও শিল্পকলা একাডেমি-খুলনার কালচারাল অফিসার মো: রফিকুল ইসলাম।
সংবাদের শিরোনাম :
ফ্যাসিস্ট আমলের দুষ্কর্মের কারণেই দেশের অনেকগুলি বেতার কেন্দ্র আক্রোশ ও আক্রমণের লক্ষ্য বস্তু হয়েছে: নজরুল ইসলাম মঞ্জু
-
মধুমতি প্রতিবেদক : - আপডেটের সময় : ০২:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- ১৮ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















