ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল ক্লিনিকে বিনামূল্যে রক্ত পরীক্ষা, প্লাটিলেট সরবরাহ ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে :মোহাম্মদ মাহফুজুর রহমান

জামায়াতে ইসলামীর কেন্দ্রয়ি কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, খুলনা শহরে ডেঙ্গুর ভয়াবহ ও মহামারী রূপ ধারণ করেছে। প্রতিদিন যেভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং মানুষের প্রাণহানি ঘটছে, তাতে এটি আর কেবল একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা নয়, বরং আমাদের জীবন ও অস্তিত্বের জন্য এক মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে। তিনি বলেন, খুলনার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সের মানুষই আজ ডেঙ্গুর শিকারে পরিণত হচ্ছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য ক্লিনিকগুলোতে ওয়ার্ডের মেঝেতে, বারান্দায় রোগীরা গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন। অনেক পরিবারে একাধিক সদস্য একসঙ্গে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। ডেঙ্গুর এই রূপ প্রমাণ করে যে, মশার উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের পূর্বপ্রস্তুতি ও ব্যবস্থাপনা কতটা দুর্বল ছিল। তিনি বলেন, বেসরকারি ক্লিনিক হাসপাতালে রুগিদের চাপ অব্যাহত থাকায় রুগি ও তার স্বজনদের আর্থিক ভোগান্তি হতে মুক্তি পেতে সকল সরকারি ও বেসরকারি ক্লিনিক হাসপাতাল গুলোতে বিনামূল্যে রক্ত পরীক্ষা, প্লাটিলেট সরবরাহ ও সুচিকিৎসার দাবি করেন তিনি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খেলোয়াড়দের মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মহানগরী জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম বিল্লাহ আনছারীর সভাপতিত্বে ও সোনাডাঙ্গা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোর্তজা বিল্লাহ’র পরিচালনায় বক্তৃতা করেন মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, আইটি বিভাগের সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন প্রমুখ।
মহানগরী আমীর আরও বলেন, খুলনার বিভিন্ন ড্রেন, নর্দমা এবং ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার দ্রুত বৃদ্ধি পাচ্ছে; বাসা-বাড়ির ছাদ, ফুলের টব, অব্যবহৃত পাত্র, এসি বা ফ্রিজের নিচে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে, যা সম্পর্কে সাধারণ মানুষ অনেক সময় উদাসীন থাকেন; সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যে চিরুনি অভিযান বা স্প্রে ছিটানোর কথা, তা অনেক ক্ষেত্রে অনিয়মিত ও লোকদেখানো বলে প্রতীয়মান হয় বলে তিনি অভিযোগ করেন।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল ক্লিনিকে বিনামূল্যে রক্ত পরীক্ষা, প্লাটিলেট সরবরাহ ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে :মোহাম্মদ মাহফুজুর রহমান

আপডেটের সময় : ০৭:২৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬