ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :

পদ্মায় জলদস্যুদের সংঘর্ষে স্পিডবোটে আগুন-গুলিবর্ষণ

কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুটি স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বোট দুটি মাঝনদীতে ডুবিয়ে দেওয়া হয়। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শুনেছেন স্থানীয়রা। রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিচেনদিয়ার ও মাধবপুর সীমান্ত সংলগ্ন পদ্মায় জলদস্যুদের ৪টি স্পিডবোটকে চলাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষ অন্যপক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অপরপক্ষের সদস্যরা বোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যান। পরে প্রতিপক্ষ দল এসে বোটগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে স্থান ত্যাগ করে। স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিচেনদিয়ার ও মাধবপুর সীমান্ত সংলগ্ন পদ্মায় জলদস্যুদের ৪টি স্পিডবোটকে চলাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষ অন্যপক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অপরপক্ষের সদস্যরা বোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যান। পরে প্রতিপক্ষ দল এসে বোটগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে স্থান ত্যাগ করে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাটি তারা শুনেছেন এবং ঘটনাস্থলে থানার পুলিশ পাঠিয়েছেন। তবে বিষয়টি নৌ-পুলিশের অধিক্ষেত্রভুক্ত হওয়ায় তারাই প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে। পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম মুঠোফোনে জানান, আমরা সন্ধ্যার সময় সংবাদ পেয়েছি এবং সেখানে পুলিশ অফিসার পাঠানো হয়েছে, বিস্তারিত পরে জানাতে পারব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় নতুন সংসার পাকিস্তানি যুবকের

পদ্মায় জলদস্যুদের সংঘর্ষে স্পিডবোটে আগুন-গুলিবর্ষণ

আপডেটের সময় : ০৩:৫৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬