ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হোসেন-সালমানের ব্যাটিং ঝড়, বড় জয় বাংলাদেশের রাজউকের অনুমোদনবিহীন আবাসন প্রকল্পে লাগাম টানার দাবি বিএলডিএর জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন বিষাক্ত সেভেন-আপ বিক্রির অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান ইউপি নির্বাচন জানুয়ারি থেকে শুরুর পরিকল্পনা :পাঁচ ধাপে ৪৩০০ ইউপিতে নির্বাচন, ডিসেম্বরে সংলাপ প্রস্তুতি ম্যাচের আগে আনভীর স্টেডিয়াম ঘুরে দেখল ইংল্যান্ডের প্রতিনিধি দল চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ গুজব-অপপ্রচার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর  অ্যানেস্থেসিওলজি সেবায় জনবল সংকট কাটানোর ওপর জোর দিলেন জুবাইদা সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা-পা ও চামড়া জব্দ করেছে কোস্টগার্ড

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগী বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে এক গবেষণায়। আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালগুলোতে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে কোনো কোনো চিকিৎসক পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নিয়ে থাকেন। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের হিসাব অনুযায়ী, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগী রেফারেল বাবদ এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে।

এ ছাড়া কেন্দ্রীয় ঔষধাগার অধিদপ্তরের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতির তথ্য পাওয়া গেছে। কেনা চিকিৎসা সরঞ্জামের মধ্যে ২৮৩ কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কোনো কোনো যন্ত্রপাতি বাজারদরের তুলনায় সর্বোচ্চ ১৮ গুণ বেশি দামে কেনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। ১৯১ পৃষ্ঠার এ প্রতিবেদনে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে।

বিএইচডব্লিউর আহ্বায়ক ডা. আহমেদ মুস্তাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআরবির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। ১৭ জন গবেষকের অংশগ্রহণে এতে ১১টি অধ্যায় সংযুক্ত হয়েছে। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সুইডিশ দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।

অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়াই অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দুর্নীতির অন্যতম কারণ। পাশাপাশি অনিয়মকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও এ পরিস্থিতিকে উৎসাহিত করছে। তিনি বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে সততা ও নৈতিকতার চর্চা প্রতিষ্ঠা করতে হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু ব্যক্তিবিশেষকে শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের সংকট দূর করা যাবে না। এ জন্য পুরো স্বাস্থ্যব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন।

প্রতিবেদনে সরকারি হাসপাতালের দৈনন্দিন দুর্নীতির বিভিন্ন চিত্রও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে দালালদের মাধ্যমে রোগীদের কাছ থেকে অর্থ আদায়, হাসপাতালের শয্যা বরাদ্দ ও ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অবৈধ লেনদেন এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো।

এ ধরনের অনিয়মের একটি উদাহরণ হিসেবে প্রতিবেদনে এক বয়স্ক রোগীর কাছ থেকে হাসপাতালের এক ওয়ার্ড অ্যাটেনডেন্টের ৫ হাজার টাকা নেওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। অস্ত্রোপচারের তারিখ ঠিক করে দেওয়ার কথা বলে ওই অর্থ নেওয়া হলেও সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত কর্মীকে অন্যত্র বদলি করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

গবেষণার আরেকটি অংশে দেখা গেছে, দেশের কোনো কোনো গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশ ছাড়িয়েছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা গ্রহণ করছেন—এমন কথিত ‘ভূতুড়ে চিকিৎসক’-এর অস্তিত্বের বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।

এ ছাড়া ১ লাখ ৮০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিএইচডব্লিউ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট।

২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে ১৭২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৯টি অভিযোগ এখনো নিষ্পত্তি হয়নি। মাত্র ২৯টি অভিযোগের ক্ষেত্রে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ন্ত্রণে রোগী রেফারেলের বিনিময়ে ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছ থেকে চিকিৎসকদের কমিশন গ্রহণ আইন করে নিষিদ্ধ করার সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক থাকলে তা বাধ্যতামূলকভাবে প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রতিবেদনে স্বাস্থ্যকর্মীদের ব্যবস্থাপনায় ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি চালু, প্রত্যন্ত অঞ্চলে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রণোদনা এবং সরকারি কেনাকাটার সব তথ্য জনসমক্ষে প্রকাশের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা বাড়ানো, এসব প্রতিষ্ঠানে রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, স্বাধীন আপিল ব্যবস্থা চালু এবং দুর্নীতি ও অনিয়মের তথ্য প্রকাশকারীদের (হুইসেলব্লোয়ার) আইনি সুরক্ষা দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হোসেন-সালমানের ব্যাটিং ঝড়, বড় জয় বাংলাদেশের

চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ

আপডেটের সময় : ০৯:৩৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬