ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি আইসিসিবিতে গাড়ির বাজারে আট লাখ থেকে ১ কোটি ৮৬ লাখ টাকার গাড়ি দুই বিভাগের ১৬ জেলায় ছড়িয়ে পড়ুক মানবতার বার্তা: ইমদাদুল হক মিলন আইসিসিবিতে আট সপ্তাহের সংগীত উৎসব, সঙ্গে মোগল খাবারের আয়োজন উলিপুরে এক কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ভাওয়াইয়া পরিষদের ভবন ঢাকার ফুটপাত ঘিরে দখল বাণিজ্যে বছরে ৩ হাজার কোটি টাকা, ভাগ পান কারা?

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৪:২৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। অন্যদিকে, শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাত্র তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার (৩১ অক্টোবর) বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
শূন্য পাসের তালিকায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল সাতক্ষীরার দেবহাটা উপজেলার এ কে ফজলুল হক এমসি কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়েও কেউ উত্তীর্ণ হতে পারেনি। একইভাবে নড়াইলের লোহাগড়া উপজেলার মাকরাইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউট থেকে ৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এ ছাড়া খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৭ জন, খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন, খুলনার মডেল মহিলা কলেজে ৩ জন, খুলনার ইনডিপেনডেন্স আইডিয়াল কলেজে ১১ জন, খুলনার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরে ৩ জন, এবং খুলনার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লসে ১ জন পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি।

শূন্য পাসের তালিকায় আরও রয়েছে ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ থেকে ১৯ জন, মাগুরার বুজ্রুক শ্রীকুন্ডি কলেজ থেকে ১৫ জন,  যশোরের মণিরামপুরের সবুজ পল্লি কলেজে ৭ জন, কুষ্টিয়ার হাজি নুরুল ইসলাম কলেজে ৮ জন, সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজে ৩ জন, মাগুরার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজে ২ জন, কুষ্টিয়ার জগন্নাথপুর আইডিয়াল কলেজে ১ জন, মেহেরপুরের মোরকা জাগরণ কলেজে ১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে, ফলাফলের ইতিবাচক চিত্রও রয়েছে। বোর্ডের অধীন মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এর মধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। খুলনার খালিশপুরের নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের ৬১ জন এবং চুয়াডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজের ২৩ জন পরীক্ষার্থীও শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।
একদিকে ১৬টি প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, অন্যদিকে মাত্র তিনটি প্রতিষ্ঠানে শতভাগ পাস—যশোর শিক্ষা বোর্ডের এবারের এইচএসসি ফলাফলে শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে মূল্যায়নের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

আপডেটের সময় : ০৪:২৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬