ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হোসেন-সালমানের ব্যাটিং ঝড়, বড় জয় বাংলাদেশের রাজউকের অনুমোদনবিহীন আবাসন প্রকল্পে লাগাম টানার দাবি বিএলডিএর জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন বিষাক্ত সেভেন-আপ বিক্রির অভিযোগ, আদালতে হাজির হননি সিমিন রহমান ইউপি নির্বাচন জানুয়ারি থেকে শুরুর পরিকল্পনা :পাঁচ ধাপে ৪৩০০ ইউপিতে নির্বাচন, ডিসেম্বরে সংলাপ প্রস্তুতি ম্যাচের আগে আনভীর স্টেডিয়াম ঘুরে দেখল ইংল্যান্ডের প্রতিনিধি দল চিকিৎসকদের কমিশন বাণিজ্য থেকে সরকারি হাসপাতালের অনিয়ম, স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরল বিএইচডব্লিউ গুজব-অপপ্রচার ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর  অ্যানেস্থেসিওলজি সেবায় জনবল সংকট কাটানোর ওপর জোর দিলেন জুবাইদা সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা-পা ও চামড়া জব্দ করেছে কোস্টগার্ড

ইউপি নির্বাচন জানুয়ারি থেকে শুরুর পরিকল্পনা :পাঁচ ধাপে ৪৩০০ ইউপিতে নির্বাচন, ডিসেম্বরে সংলাপ

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ১১:৩৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

 দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপ করবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ইউনিয়নে ভোট নেওয়া হবে। চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে ভোট হবে।

নির্বাচন কমিশনার বলেন, ইউপি নির্বাচনের ধাপ ও ইউনিয়নের সংখ্যা নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে। পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখা হয়েছে। কারণ, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে কিছু ইউনিয়নে নির্বাচন পিছিয়ে যেতে পারে। সেসব ইউনিয়ন পরবর্তী সময়ে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। এ বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন নিয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে এই আমন্ত্রণ জানানো হবে। মূলত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে তাদের মতামত নেওয়া হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। ২১ জানুয়ারি থেকে ৫০ দিন আগে-পরে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। আবুল ফজল মো. সানাউল্লাহ আরো বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে হোসেন-সালমানের ব্যাটিং ঝড়, বড় জয় বাংলাদেশের

ইউপি নির্বাচন জানুয়ারি থেকে শুরুর পরিকল্পনা :পাঁচ ধাপে ৪৩০০ ইউপিতে নির্বাচন, ডিসেম্বরে সংলাপ

আপডেটের সময় : ১১:৩৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬