বাগেরহাটে নারী শিক্ষার প্রসার এবং গ্রামীণ জনপদে মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামে বিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা প্রশাসক গোলাম মোঃবাতেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু শাহমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনিচুর রহমান, বিদ্যালয়ের জমিদাতা আলহাজ শেখ হেমায়েতুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক লুৎফর রহমান তালুকদার ও সদস্য সচিব মো. মিফতা উদ্দিন। অন্নান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমভাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম, বেশরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সালেহুর রহমান বাবু, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ শাহাজান আলী, বায়তুল লতিফ জামে মসজিদের সভাপতি শেখ শহর আলী, সাধারণ সম্পাদক কবির হোসেন মিন্টু, সাবেক ইউপি সদস্য লাল মিয়া, বিএনপি নেতা আমানুর রহমান, বোরহান উদ্দিন, সালমান হুসাইন, মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও প্রতিষ্ঠানের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. সাব্বির হোসেন।
এ সময় জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিদ্যালয়ের নির্ধারিত জায়গা বালু দিয়ে ভরাট করে অন্তত একটি শ্রেণিকক্ষ নির্মাণ করতে হবে। পাশাপাশি ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
স্থানীয়দের মতে, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে বেশরগাতিসহ আশপাশের গ্রামের মেয়েদের মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সুযোগ বাড়বে। বিশেষ করে দূরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের বিড়ম্বনা কমিয়ে বাড়ির কাছেই পড়াশোনার সুযোগ তৈরি হবে। তাঁদের প্রত্যাশা, নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি নারী শিক্ষার প্রসার এবং এলাকার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ রিপোটারঃ 

















