ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

নীলফামারী মেডিকেল কলেজ শুধু চিকিৎসক তৈরির প্রতিষ্ঠান নয়-স্বাস্থ্য সেবার উন্নয়নের ভিত্তি:  ডিজি ডা. নাজমুল হোসেন

নীলফামারী মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকার চিকিৎসা ও শিক্ষাখাতের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এর ধারাবাহিকতায় নীলফামারী মেডিকেল কলেজের অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। খুব শিগগিরই এই মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাস, একাডেমিক ভবন ও হোস্টেলসহ আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলা হবে।”
চিকিৎসা শিক্ষার গুণগত মান ও স্থানীয় স্বাস্থ্যসেবায় প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরে তিনি আরও যুক্ত করেন, “একটি মেডিকেল কলেজ শুধু চিকিৎসক তৈরির প্রতিষ্ঠান নয়, এটি একটি অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়নেরও গুরুত্বপূর্ণ ভিত্তি। নীলফামারী মেডিকেল কলেজকে একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপ দিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।”
মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ডা. মো. মাছুদুর রহমান এবং পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম।
এছাড়াও বক্তব্য দেন ড্যাবের রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডা. মো. জাবেদ আখতার, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন এবং দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।
সকালে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী আয়োজনে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

নীলফামারী মেডিকেল কলেজ শুধু চিকিৎসক তৈরির প্রতিষ্ঠান নয়-স্বাস্থ্য সেবার উন্নয়নের ভিত্তি:  ডিজি ডা. নাজমুল হোসেন

আপডেটের সময় : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬