ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

ডুমুরিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময়

খুলনার ডুমুরিয়া উপজেলার ৫নং আটলিয়া ইউনিয়নে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত কর্মিসভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় চুকনগরস্থ আটলিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ডুমুরিয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।উপজেলা শাখা কল্যাণ ফ্রন্টের সভাপতি রমেন রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিএম হাবিবুর রহমান হবি।
সভায় আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহ-সভাপতি গৌতম কর্মকার, আটলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির হাসান ডাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু সাহামা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম মুরাদুজ্জামান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক শেখ বোরহান উদ্দিন, স্বপন মণ্ডল, সন্দীপ মণ্ডল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অসাম্প্রদায়িক, সম্প্রীতিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
কর্মিসভায় আটলিয়া ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন ও পুনর্বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুততম সময়ের মধ্যে সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভাকে ঘিরে আটলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

ডুমুরিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময়

আপডেটের সময় : ১১:৩৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬