ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

বিশ্ব ফুটবলের এক সোনালী ও ঐতিহাসিক অধ্যায়ের অবশেষে অবসান হলো। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন দলটির ৩৯ বছর বয়সী কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের হয়ে এক বর্ণিল ও গৌরবোজ্জ্বল যুগের নেতৃত্ব দেওয়ার পর ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন এই মহাতারকা।

নিজের বিদায়ী বার্তায় আবেগাপ্লুত মেসি বলেন, ‘ফাইনালের পর দীর্ঘ সময় ধরে অনেক চিন্তাভাবনা করার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। সিদ্ধান্তটি অত্যন্ত কঠিন এবং এখনো আমার হৃদয়ের গভীরে আঘাত করছে, তবে আমি বুঝতে পেরেছি যে এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়। আমি শপথ করে বলছি যে আমি সবসময় নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়েছি—শুধু গত কয়েক বছরে সব শিরোপা জয়ের সময়ই নয়, বরং তার আগেও।’

জাতীয় দলের জার্সি গায়ে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার কথা উল্লেখ করে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই মহাতারকা আরও বলেন, ‘আপনাদের মুখে হাসি ফোটাতে এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে আমি এই জার্সির জন্য সবকিছু বিলিয়ে দিয়েছি। এখন আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। তাছাড়া, বর্তমানে দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে যারা এখানে থাকার যোগ্য। বিগত ২০ বছর ধরে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তার জন্য ধন্যবাদ। আমি মাঠের ভেতর থেকে আপনাদের সেই গর্জন মিস করব। এখন থেকে আমি আপনাদের মতোই একজন হয়ে গ্যালারি থেকে দলকে সবসময় সমর্থন করে যাব।’

মেসি জানান, তিনি এই বিদায়ী বার্তাটি গত ২১ জুলাই (কোপা আমেরিকা ফাইনালের দুই দিন পর) লিখেছিলেন। তবে তার বাবার মৃত্যুর পর তিনি এই সিদ্ধান্তের ব্যাপারে আরও বেশি দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আপডেটের সময় : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬