ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

কালিয়ায় নবগঙ্গায় নৌকা ডুবে জেলে নিখোঁজ

  • নড়াইল প্রতিনিধি:
  • আপডেটের সময় : ০৭:৩৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে হেলাল শেখ (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিন জেলে একটি ডিঙ্গি নৌকায় করে নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছিলেন। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে নোঙর করা ফেরির সঙ্গে মাছ ধরার নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকায় থাকা তিন জেলেই পানিতে পড়ে যান। পরে দুই জেলে সাঁতরে পানির ওপরে উঠে আসতে সক্ষম হলেও হেলাল শেখ স্রোতের টানে নিখোঁজ হয়ে যান।

ঘটনার খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ জেলেকে উদ্ধারে তৎপরতা শুরু করেন। স্বজন ও স্থানীয়রাও নদীর তীরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হেলাল শেখের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিক পর্যায়ে নিখোঁজের ঘটনাস্থল ফায়ার সার্ভিস পরিদর্শন করেছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে সকালবেলা ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

কালিয়ায় নবগঙ্গায় নৌকা ডুবে জেলে নিখোঁজ

আপডেটের সময় : ০৭:৩৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬