ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন প্রকাশিত হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। যেখানে পুরুষ ও নারী ভোটারের ব্যবধান আগের চেয়ে উল্লেখযোগ্য হারে কমে এসেছে। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিতদের ভিত্তি ধরে এই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। বর্তমানে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। নারী ও পুরুষের ভোটারের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ২২ লাখ ৪৫ হাজার ৫৫৪ জনে। ইসি সচিবালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় ৪ লাখ ৫ হাজার ৪০৩ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ জানান, ৩১ জুলাইকে কাট-অফ ডেটধরে নির্বাচনের মূল প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। এরপর নতুন করে যারা ভোটার তালিকায় নিবন্ধিত হচ্ছেন বা হবেন, আসন্ন নির্বাচনে তারা আপাতত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন না। তবে ভোটার নিবন্ধন প্রক্রিয়া একটি নিরবচ্ছিন্ন ধারা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কমিশন যদি কাট-অফ তারিখ পুর্নর্নিধারণ করে, তবে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে তালিকা ফের হালনাগাদ করা হবে। নির্বাচনের সময়সূচি ও তফসিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি কোনো তারিখ উল্লেখ করেননি আখতার আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

আপডেটের সময় : ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬