ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি
৪ পদে লড়ছেন ৮ প্রার্থী, ১৫৩ ভোটার  ভোট দেবেন :

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনার নির্বাচন আজ : সকলের নজর সাধারন সম্পাদকের দিকে

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন দীর্ঘ এক যুগের বেশি সময় পর আজ অনুষ্ঠিত হচ্ছে। ৬ সেপ্টেম্বর শনিবার নির্বাচনকে ঘিরে খুলনা প্রেসক্লাব চত্বরে উৎসবের আমেজ। প্রার্থীদের প্যানা, ফেস্টুন ও প্রচারণায় প্রেসক্লাবের সড়ক ও চত্বর জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নির্বাচনকে ঘিরে কর্মরত সাংবাদিকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, দোয়া ও সমর্থন প্রার্থনা এবং নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরছেন প্রার্থীরা। এদিকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত ২৫ জুলাই খুলনা প্রেসক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। একই সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হচ্ছেন দৈনিক জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের। কমিটির সদস্য হচ্ছেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান ও দৈনিক খুলনা গেজেটের সহ-সম্পাদক মোঃ আনিস উদ্দিন।নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২৪টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে ১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। সভাপতি পদে এনটিভির বিভাগীয় প্রধান আবু তৈয়ব মুন্সী এবং সহ-সভাপতি পদে দৈনিক সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদের বিপরীতে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেন। পরে সদস্য পদে মাসুদ আল হাসান মনোনয়ন প্রত্যাহার করায় পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন হাসান আহমেদ মোল্লা, কনক রহমান, দ্বীন মোহাম্মদ রেজা সোহাগ, এস এম মাহবুব ও রামিম চৌধুরী।এবারের নির্বাচনে মোট ১৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১১টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি ও কার্যনির্বাহী ৫ সদস্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আগামীকাল শনিবার চারটি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট আটজন প্রার্থী।

সাধারণ সম্পাদক পদে লড়াই : সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিনিধি এ এইচ এম শামিমুজ্জামান এবং দৈনিক আমাদের সময়ের খুলনা ব্যুরো প্রধান সৈয়দ হুমায়ুন কবির রানা।
সহ-সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী : সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ফকির শহিদুল ইসলাম এবং দৈনিক খুলনা টাইমসের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম।কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা : কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক আলোকিত বাংলাদেশের খুলনা ব্যুরো প্রধান মোঃ রাজু আহমেদ এবং দি নিউ নেশনের খুলনা প্রতিনিধি খাঁন আহসানুল আমিন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লড়াই : ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার মোঃ খায়রুল আলম এবং এশিয়ান টাইমসের প্রতিনিধি মোঃ আলামিন শিকদার।

দীর্ঘ এক যুগের বেশি সময় পর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচন হওয়ায় এবারের ভোটকে ঘিরে সাংবাদিকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। ১৫৩ ভোটারের ভোটে চারটি গুরুত্বপূর্ণ পদে কারা বিজয়ী হন, সেদিকেই এখন তাকিয়ে খুলনার সাংবাদিক সমাজ।
নির্বাচনে ইউনিয়নের সকল সদস্যকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

৪ পদে লড়ছেন ৮ প্রার্থী, ১৫৩ ভোটার  ভোট দেবেন :

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনার নির্বাচন আজ : সকলের নজর সাধারন সম্পাদকের দিকে

আপডেটের সময় : ০৩:৫৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬