কচুয়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আমির সালমান রনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে কচুয়া উপজেলা ছাত্রদল। (সোমবার) ৭ সেপ্টেম্বর সকালে ইউএনওর কার্যালয়ে গিয়ে কচুয়া উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ (ইউএনওকে) ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্মআহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ,কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শাওন সরদার, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জামাল হাওলাদার, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক জয়েন সেক্রেটারি আউয়াল শিকদার সহ কচুয়া উপজেলা ছাত্রদলের সাতটি ইউনিয়নের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদের শিরোনাম :
কচুয়ায় নবাগত ইউএনওকে ফুল দিয়ে ছাত্রদলের শুভেচ্ছা ও মতবিনিময়
-
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : - আপডেটের সময় : ০৬:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- ২২০ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট


















