মৎস্য উৎপাদন বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ঝালকাঠিতে শুরু হয়েছে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি।বুধবার সকালে ঝালকাঠি উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রবীর কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।
মৎস্য উৎপাদন বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জলাশয়ের সর্বোত্তম ব্যবহার এবং দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে
জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরের আওতায় সদর উপজেলার ৩৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৩ দশমিক ৩৪ কেজি পোনামাছ ছাড়া হবে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। #
সংবাদের শিরোনাম :
ঝালকাঠিতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন
-
ঝালকাঠি প্রতিনিধি : - আপডেটের সময় : ১১:০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- ৯ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















