ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

খুলনা ওয়াসার ম্যানহোল ও পাইপলাইনে এডিস মশার বংশ বিস্তারের বিষয়টি যৌথভাবে পর্যবেক্ষণ শুরু

  • খবর বিজ্ঞপ্তি :
  • আপডেটের সময় : ১১:২২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

খুলনা মহানগরীর সড়কসমূহে ওয়াসা কর্তৃক নির্মিত ম্যানহোল ও পাইপলাইনে এডিস মশার বংশ বিস্তারের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান উভয় সংস্থার কর্মকর্তাদের সাথে নিয়ে আজ বুধবার সকালে বিভিন্ন ম্যানহোল ও পাইপলাইনসমূহ পর্যবেক্ষণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ওয়াসা কর্তৃক নির্মিত ম্যানহোল ও পাইপলাইনে এডিস মশার বংশ বিস্তার ঘটছে বলে অভিযোগ উত্থাপন করা হচ্ছে। এছাড়া গত ৭ সেপ্টেম্বর সোমবার কেসিসি’র ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানেও উপস্থিত গণমাধ্যমকর্মীগণ ম্যানহোলে এডিস মশার বংশ বিস্তারের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরার প্রেক্ষিতে উভয় সংস্থার শীর্ষ কর্মকর্তাগণ ম্যানহোলগুলি পর্যবেক্ষণে বের হন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রশাসক বলেন, দেশে যে কয়টি শহরে ডেঙ্গুর ব্যাপক বিস্তার লাভ করেছে তার মধ্যে খুলনাও রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার আলোকে নগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে গত মে মাস থেকে কাজ শুরু করা হয়েছে। কিন্তু পুরোপুরি সফল হতে না পারলেও নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালনে কোন ঘাটতি ছিল না বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক আরো বলেন, ডেঙ্গুর সংক্রমণ বিষয়ে গতকাল মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী একটি সভা আহবান করেন। খুলনা সিটি কর্পোরেশনসহ ৫টি সিটি কর্পোরেশনের প্রশাসককে সভায় আমন্ত্রণ জানানো হয়। সভায় কেসিসি’র বিগত দুই মাসের কার্যক্রম তুলে ধরা হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী বেশকিছু নির্দেশনা দেয়ার পাশাপাশি আগামী বারো সেপ্টেম্বর তিনি স্থানীয় সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে সভা করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে বৃহস্পতিবার বেলা ১১টায় নগর ভবনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, আনসার, স্কাউটসহ সকল সরকারি বিভাগের সমন্বয়ে একটি প্রস্তুতিমূলক সভা আহবান করা হয়েছে। সভা শেষে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সমন্বিতভাবে নতুনভাবে যাত্রা শুরু করা হবে বলে প্রশাসক উল্লেখ করেন।
উল্লেখ্য, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি গত মে মাসের শুরু থেকে কাজ করছে। মশার লার্ভা ও উড়ন্ত মশা নিধনে নগরজুড়ে ঔষধ স্প্রে করার পাশাপাশি ঝোপঝাড় ও কচুরীপানা অপসারণ, ড্রেনের পেড়িমাটি উত্তোলন, জলাবদ্ধ পানি অপসারণসহ জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণার ব্যবস্থা করা হয়। সন্দেহ দূর করতে আজ থেকে নগরীতে বিদ্যমান ১৮ হাজার ম্যানহোলে মশার লার্ভা ও উড়ন্ত মশা নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

খুলনা ওয়াসার ম্যানহোল ও পাইপলাইনে এডিস মশার বংশ বিস্তারের বিষয়টি যৌথভাবে পর্যবেক্ষণ শুরু

আপডেটের সময় : ১১:২২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬