ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপক পরিসরে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে হাম প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমও অব্যাহত রাখা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  নারায়ণগঞ্জের রূপগঞ্জ পাড়াগাঁও ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি এবং রূপগঞ্জ বেসরকারি হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, হাম আক্রান্ত যেসব শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের বেশিরভাগই ভ্যাকসিন নেয়নি। তাই শিশুদের হাম থেকে সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার কোনো বিকল্প নেই। বিগত সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে মাত্র ২১ দিনের মধ্যে দুই কোটি ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে এবং ৬ থেকে ৫৯ মাস বয়সি দুই কোটি শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

হাম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে আগেও হাম হয়েছে। তবে বর্তমানে পুষ্টির ঘাটতির কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার গুরুত্ব অনেক। কোনো শিশু যেন হঠাৎ করে রোগাক্রান্ত না হয়, সেজন্য নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময় : ০৫:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬