ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত

রোমে ইসরাইল ও লেবাননের মধ্যে পরবর্তী দফার আলোচনা অক্টোবর পর্যন্ত  স্থগিত করা হয়েছে। শুক্রবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গত মাসে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইতালির রাজধানী রোমে পরবর্তী দফার বৈঠক সেপ্টেম্বরের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরিকল্পনা অনুযায়ী রোমে বৈঠক না হলেও আগামী সপ্তাহে লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূতরা ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বৈঠক করবেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা জানান, জুনে সম্মত হওয়া একটি কাঠামোগত চুক্তির ‘চলমান পরিস্থিতি এবং এর বাস্তবায়ন অব্যাহত রাখার বিষয়ে’ তারা আলোচনা করবেন। তথাকথিত ‘ত্রিপক্ষীয় কাঠামো’ চুক্তির আওতায় রয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ধীরে ধীরে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন।

প্রাথমিকভাবে ‘পাইলট জোন’ নামে পরিচিত পরীক্ষামূলক কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হওয়ার কথা। শুক্রবার মার্কিন ওই কর্মকর্তা বলেন, চুক্তিটি ‘লেবাননের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা ও ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র কার্যকর ব্যবস্থা হিসেবে এখনো বহাল রয়েছে।’ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর হিজবুল্লাহ ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে লেবাননকেও এই সংঘাতে জড়িয়ে ফেলে।

গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার পর সহিংসতা কিছুটা কমে এসেছিল। এরপর লেবানন ও ইসরাইলের মধ্যেও একটি চুক্তি হয়।

তবে সাম্প্রতিক দিনগুলোতে আবারও হামলার তীব্রতা বেড়েছে।দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর তৈরি সুড়ঙ্গ ইসরাইল ধ্বংস করার একদিন পর বৈঠকটি পিছিয়ে দেওয়ার ঘোষণা এলো। ওই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এটিকে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের সমতুল্য হিসেবে রেকর্ড করেছে।বৈঠকের প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র এএফপিকে জানিয়েছে, কয়েকটি কারণে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। এসব কারণে গুরুত্বপূর্ণ কয়েকজনের বৈঠকে উপস্থিত থাকা সম্ভব হচ্ছিল না।

তিনি জানান, এর মধ্যে রয়েছে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রস্তুতি, ইহুদিদের ধর্মীয় উৎসব ও লেবাননের সশস্ত্র বাহিনীর সমর্থনে প্যারিসে অনুষ্ঠিতব্য একটি সম্মেলন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

রোমে ইসরাইল-লেবানন বৈঠক অক্টোবর পর্যন্ত স্থগিত

আপডেটের সময় : ০৬:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬