সাতক্ষীরা: শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। উদ্বোধনী সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কাউসার আজিজ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিন, বিএনসিসি ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এর পাশাপাশি পথচারী, সাধারণ নাগরিক ও যানবাহন চালকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সহ সাতক্ষীরা পৌরসভা, বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট ও বিএনসিসি সদস্য এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ। এডিস মশার বংশবৃদ্ধি রোধে আমাদের নিজ নিজ আঙিনা ও চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন জমা পানি না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
পিরোজপুর : ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশের ন্যায় পিরোজপুরেও শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’। শনিবার সকাল ৯ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন, জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এ কনফারেন্সে অংশগ্রহণ করেন।
জেলা পরিষদের উদ্যোগে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে পৌর মার্কেট ও উপজেলা পরিষদ চত্বর এবং পৌরসভার উদ্যোগে নাপিতখালী খাল দখলমুক্ত ও পরিষ্কারের কার্যক্রম গ্রহণ করা হয়। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার বিভিন্ন প্রতিষ্ঠান ও এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। জনসচেতনতার অভাবেই এর প্রভাব বাড়ছে। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন ফকিরহাট উপজেলা প্রশাসন। এসময় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্ত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়। এসময় পরচ্ছিন্নতা কর্মীরা বিভিন্ন জায়গার ঝোপ-ঝাড় পরিস্কার করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান, সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসুদুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: শাহাজাহান মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা, ডাক্তার, পুলিশ, ফায়ার সার্ভিস, শিক্ষক, রেড ক্রিসেন্ট, শিক্ষার্থী, গ্রাম পুলিশ, স্কাউট ও স্বেচ্ছাবেক উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সারাদেশে আশংকাজনক হারে ডেঙ্গু প্রকোপ বেড়ে গেছে। ফকিরহাট উপজেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এর প্রতিরোধে সামাজিক জনসচেতনতার বিকল্প নেই। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে। এয়াড়া বাসাবাড়ির আসেপাশে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
সংবাদের শিরোনাম :
খুলনাসহ বিভিন্ন জেলা-উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
-
মধুমতি ডেস্ক : - আপডেটের সময় : ১০:১৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- ৭ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















