জামালপুরের বকশীগঞ্জের মদনেরচর তালতলা গুদারা ঘাটে দশানী নদীর ওপর ব্রিজ ও রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মদনের চর তালতলা এলাকবাসীর উদ্যোগে দশানী নদীর তীরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে দশানী নদীতে দ্রুত ব্রিজ নির্মাণ ও তিন কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মদনের চর তালতলা জিন্নাহ মোড় থেকে তালতলা গুদারাঘাটে দশানী নদীতে নৌকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে এই জনপদের মানুষকে।
তালতলা গুদারাঘাটে দশানী নদীর ওপর একটি ব্রিজ না থাকা ও পাকা রাস্তা নির্মাণ না হওয়ায় ৬ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। তাই দশানী নদীর ওপর ব্রিজ নির্মাণ ও মদনের চর তালতলা থেকে মাদারেরচর বাজার পর্যন্ত তিন কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের দাবি জানান তাঁরা।
এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, ওমর ফারুক, মনির হোসেন। মানববন্ধনে ৬ গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সংবাদের শিরোনাম :
জামালপুরে দশানী নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
-
জামালপুর প্রতিনিধি : - আপডেটের সময় : ০৫:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ৫ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















