ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

আশাশুনিতে  পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের ৪ সদস্য অসুস্থ

সাতক্ষীরা আশাশুনি উপজেলার ফকারাবাদ গ্রামে পটকা মাছ খেয়ে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া তার পরিবারের আরও চার জন অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকারাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। মৃত মুদি ব্যবসায়ীর নাম মো. আজহারুল ইসলাম (৩৫)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মজিদ গাজীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মুদি ব্যবসায়ী আজহারুল ইসলামের পরিবার একটি পটকা (টেপা) মাছ রান্না করে খায়। বিকালের দিকে আজারুল ইসলামসহ তার মা, স্ত্রী, ছেলে ও মেয়ে মিলে পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় আজহারুলকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। মুদি ব্যবসায়ী আজহারুল ইসলামের স্ত্রী, মা, ছেলে ও মেয়েকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার জানান, পটকা মাছে বিষক্রিয়া হওয়ার ঝুঁকি থাকে, তাই এটি খাওয়া থেকে বিরত থাকা উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্মকর্তা উভয়েই ঘটনাটির খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আরিফ বলেন, একজনের মৃত্যুর বিষয় আমরা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

আশাশুনিতে  পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের ৪ সদস্য অসুস্থ

আপডেটের সময় : ০৭:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬