ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে অন্যথায় আমরা পথ হারাবো : আইনমন্ত্রী মো: অসাদুজ্জামান

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি বলেছেন, জনগনের রায়ে আমরা সরকার গঠন করেছি। সেই সাধারন জনগনের মতামত কে গুরুত্ব দিতে হবে। অন্যথায় আমরা পথ হারাবো বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরো বলেন, “জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে। জনগনের কথা যদি আমরা না শুনি, তাহলে আমরা পথ হারাবো এবং তখন আর সঠিক পথে ফিরতে পারবো না। জনগণের সেবা করাই আমাদের অঙ্গীকার। দেশে পুনরায় ফ্যাসিবাদেও রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে এসে কোনো মায়ের বুক খালি করতে না পারে, কোনো স্বজনকে হারিয়ে পরিবারকে রাতের পর রাত অপেক্ষা করতে না হয়। এমন পরিবেশ তৈরি করাই আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত। রাজনৈতিক ঐক্যের ওপর জোর দিয়ে বলেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, তবে ফ্যাসিবাদেও বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করা জরুরি। আমরা যদি এই পথটা রুদ্ধ করতে না পারি, তবে সবাই বিপদে পড়বো। সভায় জেলার আইনশৃঙ্খলা পরি¯িতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জেলার সার্বিক চিত্র তুলে ধরেন। জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাগেরহাট -৪ আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলীম, বাগেরহাট-১ আসনের এমপি খান মশিউর রহমান, খুলনা রেঞ্জ ডিআইজি মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ জাকির হোসেন পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদারসহ রাজনৈতিক দলের নেতৃবন্ধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে অন্যথায় আমরা পথ হারাবো : আইনমন্ত্রী মো: অসাদুজ্জামান

আপডেটের সময় : ০৭:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬