ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

বিগত ১৬ বছরের শাসন-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে : মাহ্দী আমিন

  • বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : ১০:৫৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে এবং আগামী দিনেও ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। একইসঙ্গে সরকারের সাত মাসে জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। সরকারের সাত মাস পূর্তি উপলক্ষ্যে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন এসব কথা বলেন। সরকারের সাত মাসের অগ্রগতি তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ‘নির্বাচিত সরকার গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি  হয়েছে। ১৬ বছরের শাসন-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে নতুনভাবে দেশকে পুনর্গঠন করা হচ্ছে। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বর্তমান সরকার জনগণের প্রকৃত কল্যাণ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ।গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকারের পথ চলা শুরু হয়। মাহ্দী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি ব্যবসায়ী ও গণমাধ্যমের সাথে বৈঠকে গ্যাস সরবরাহ সংকট কাটিয়ে দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অত্যন্ত স্বল্প সময়ে গতকাল থেকে তা বাস্তবায়ন শুরু হয়েছে। শিল্পকারখানাগুলো আবারও সচল রাখা এবং বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা ধরে রাখতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে।

মাহ্দী আমিন বলেন,‘সাফল্যগুলো আগামী দিনে বাংলাদেশকে একটি মর্যাদাশীল, স্বাবলম্বী ও মেধাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তরের যে সুদৃঢ় পথযাত্রা, সেটিকে আরো বিকশিত করবে। আসুন প্রধানমন্ত্রী তারেক রহমানের এই গণমুখী ও দূরদর্শী নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতাকে আমরা আরো বেগবান করি।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘গত ১৬ বছরের ফ্যাসিবাদ পরবর্তী ধ্বংসস্তূপের মধ্য থেকে বাংলাদেশকে আমরা নতুনভাবে পুনর্গঠন করছি। যেখানে মাত্র সাত মাসে সব সমস্যার শতভাগ সমাধান হয়তো করে ফেলা কঠিন বা দুরূহ। তবে, বর্তমান নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকারযার ক্ষমতার একমাত্র উৎস জনগণ, সেখানে সর্বোচ্চ আন্তরিকতা ও সদিচ্ছা আজ প্রতিটি পদক্ষেপে দৃশ্যমান।

জ্বালানি তেলের মূল্য সম্পর্কে মাহ্দী আমিন বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এবং বিশেষত আশেপাশের যেকোনো দেশের তুলনায় ডিজেল তেলের দাম বাংলাদেশে অপেক্ষাকৃত কম। অর্থাৎ তেলের ক্ষেত্রেও বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হচ্ছে, যেন জনগণের ওপর চাপ না পড়ে।’  এক মাসে সরকারের ৭ পদক্ষেপ তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ‘গত এক মাসে সরকার যেসব জনকল্যাণ ও রাষ্ট্রীয় সংস্কারের বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা এগুলোকে মোটামুটিভাবে সাতটি ডিফারেন্ট ভাগে বিভক্ত করতে পারি। এগুলো হচ্ছে, তারুণ্যের ক্ষমতায়ন, শিক্ষা ও তথ্য প্রযুক্তি উদ্ভাবন, গণ মানুষের সার্বিক কল্যাণ ও জীবনমান উন্নয়ন, নারীর অগ্রযাত্রা, সর্বজনীন কল্যাণ ও সামাজিক সুরক্ষা, পরিবেশবান্ধব জ্বালানি ও জলবায়ু সহনশীল শিল্পায়ন, আধুনিক স্বাস্থ্য অবকাঠামো ও জনস্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো ও ট্রাফিক ব্যবস্থাপনা, সাত প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক।

গ্যাস সংকটের স্থায়ী সমাধানের পরিকল্পনা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ‘গ্যাস সংকটের স্থায়ী সমাধানে মধ্য মেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খনন কর্মসূচি শুরু হয়েছে এবং পরবর্তী ধাপে আরো ১৫০টি কূপ খননের কার্যক্রম এরপর শুরু হবে। এলএনজি সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি এফএসআরইউ-কে পর্যায়ক্রমে বাড়িয়ে কীভাবে পাঁচটিতে উন্নীত করা যায়সে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সম্ভব হলে ২০২৮ এর আগেই তৃতীয় এফএসআরইউ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।তিনি বলেন, ‘জ্বালানি সংকট নিরসনে সরাসরি ক্রয় পদ্ধতিতে বৈশ্বিক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন করা হয়েছে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন প্রাপ্তি এবং কার্যক্রম শুরু হয়েছে।

মাহ্দী আমিন বলেন, বিদ্যুৎ খাতে বড় অগ্রগতি হিসেবে কারিগরি ত্রুটি সারিয়ে জাতীয় গ্রিডে স্থগিত থাকা ১ হাজার ৪৬ দশমিক ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ পুনরায় সরবরাহ শুরু, শিল্প ও কৃষির বিকাশে উপজেলা ভোলায় ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র এবং একটি বৃহৎ সার কারখানা স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা, পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের অংশ হিসেবে জাতীয় গ্রিডে নতুন ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্তকরণ, কৃষকের সেচ খরচ শূন্যে নামিয়ে আনতে আগামী পাঁচ বছরে দেশের সকল ডিজেল চালিত সেচ পাম্প সৌরশক্তিতে রূপান্তরের মহাপরিকল্পনা, রাঙ্গামাটির বিদ্যুৎহীন ৩০০ প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল উদ্যোগ, বাসা-বাড়ির ছাদভিত্তিক সৌর বিদ্যুতে নতুন প্রণোদনা ঘোষণা, অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সাড়ে ১০ টাকা ইউনিট দরে ক্রয়ের প্রজ্ঞাপন জারি, সবুজ বিদ্যুৎ প্রকল্প উৎসাহিত করতে সোলার পাওয়ার প্ল্যান্টের আধুনিক যন্ত্রাংশ আমদানিতে টানা ১৮০ দিন সব ধরনের শুল্ক ও কর সম্পূর্ণ মওকুফের ঘোষণা, আমিনবাজারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি, উর্বর মাটির সুরক্ষা নিশ্চিতে কৃষি জমির বদলে নদী ড্রেজিংয়ের পলি মাটি দিয়ে পরিবেশবান্ধব আধুনিক ইট তৈরির প্রকল্পে বিশেষ প্রাধান্য, নদী ভাঙন রোধ ও বাঁধ সুরক্ষায় প্রাকৃতিকভাবে দীর্ঘস্থায়ী বিন্যা ঘাস ব্যবহারের জাতীয় নির্দেশিকা ও কারিগরি কমিটি গঠন, সাভার চামড়া শিল্প শিল্পনগরীর পরিবেশ দূষণমুক্ত রাখতে সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট আধুনিক সংস্কারের উদ্যোগ, অলাভজনক রাষ্ট্রায়াত্ত শিল্প ও অব্যবহৃত জমি সম্পদকে বেসরকারি অংশীদারিত্বে অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কীভাবে লাভজনক প্রক্রিয়ায় নিতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ, দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়াত্ত চিনি কলগুলোকে নতুন করে সচল ও আধুনিকায়নে কারিগরি ও অর্থনৈতিক সহায়তা করতে বিভিন্ন দেশের আগ্রহ প্রকাশ, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চাহিদার চেয়ে ১৫ লাখ ৬৮ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত রেখে মোট ৫১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার সরবরাহ ও কেন্দ্রীয় কন্ট্রোলরুম চালুর উদ্যোগ, অচল প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করে কর্মসংস্থান সৃষ্টি করতে বিনিয়োগকারীদের জন্য ৭ পার্সেন্ট সুবিধার প্রস্তাব, দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, একইভাবে বিভিন্ন কারণে যেসব কলকারখানা এতদিন সচল ছিল না সেগুলোকে পর্যায়ক্রমে চালু করার জন্য বহুমুখী কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অবকাঠামোর বিষয়ে মাহ্দী আমিন বলেন, ‘আধুনিক স্বাস্থ্য অবকাঠামো এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে আমরা দেখেছিরাজধানী ঢাকাসহ দেশের বাকি আটটি বিভাগীয় শহরে ১৫ তলা বিশিষ্ট সর্বাধুনিক বিশেষায়িত পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা, বিশ্বমানের সেবা নিশ্চিতে নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল আধুনিক আন্তর্জাতিক কর্পোরেট ব্যবস্থাপনা মডেলে পরিচালনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তৃণমূলের কিডনি রোগীদের জীবন বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সুলভে আধুনিক ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের নীতিগত সিদ্ধান্ত এবং বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যাকে ১৮শতে উন্নীতকরণের বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে।

রোগীদের উন্নত চিকিৎসায় রংপুর মেডিকেল কলেজ চত্বরে আন্তর্জাতিক মানের বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি সেন্টারের নির্মাণের ভিত্তি স্থাপন, দেশজুড়ে স্বাস্থ্য সেবা ও রোগীদের তথ্য একক ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় কমিউনিটি ক্লিনিকে জরুরি ঔষধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ পুনর্বহাল, সংক্রামক ব্যাধি নির্মূলে বিগত পাঁচ মাসে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সারাদেশে মোট ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার শিশুকে সফলভাবে হাম ও রুবেলের টিকা প্রদান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে ভ্যাকসিন তৈরির কারখানা স্থাপনের জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু, চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় তীব্র সংকট নিরসনে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ প্রকল্প গ্রহণ, ডেঙ্গু মহামারির প্রকোপ রুখতে হাসপাতালে বিশেষ ওয়ার্ডে প্রস্তুতির পাশাপাশি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমন্বিত তিন মাসের দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু, জনস্বাস্থ্য রক্ষা ও তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে সর্বনিম্ন স্তরের ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ, জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কার্যকর নীতিমালার ফলে বিগত ছয় মাসে সরকারের গুদামে অতিরিক্ত খাদ্যশস্য মজুত বৃদ্ধির কথা বলেন মাহ্দী আমিন। যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে মাহ্দী আমিন বলেন, ‘যোগাযোগ ব্যবস্থাপনা এবং স্মার্ট ট্রাফিকের ক্ষেত্রে আমরা বেশ কিছু পরিবর্তন দেখছি। ঢাকা-চট্টগ্রাম করিডোরে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার জন্য ইলেকট্রনিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত পূর্ণাঙ্গ চার লেনের নিরবচ্ছিন্ন এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা, ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেন বর্ধিত, মহাসড়কে কোনো ঝামেলা ছাড়া নিরবচ্ছিন্ন যাতায়াত যেন কিছুটা হলেও নিশ্চিত করা যায়, সেজন্য আগামী চার মাসের মধ্যে সম্পূর্ণ ক্যাশলেস স্বয়ংক্রিয় রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ টোল ব্যবস্থা চালুর নির্দেশনা, ঢাকা শহরের তীব্র জানজট নিরসনে কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজার গাবতলীতে এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল আধুনিক কেরানীগঞ্জে স্থানান্তরের কার্যক্রম চলমান, দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত অটোরিকশায় ডিজিটাল নিবন্ধন, বারকোড কিউআর ট্রাকিং এবং গতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের দীর্ঘস্থায়ী ট্রাফিক জট নিরসনে বুয়েটের শীর্ষ বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ আহ্বান, ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের সমন্বয়ে ১৫ দিন পর পর সমন্বয় সভার সিদ্ধান্ত, মহাসড়কে যেকোনো দুর্ঘটনায় গোল্ডেন আওয়ারের মধ্যে জরুরি চিকিৎসা বা সেবা দিতে প্রতি ১০ কিলোমিটার পর পর সার্বক্ষণিক আধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত, দূষণমুক্ত সবুজ নগরী গড়তে বৈদ্যুতিক গাড়ির জন্য দ্রুতগতির সুপারচার্জিং স্টেশন এবং ব্যবহৃত ব্যাটারি রিসাইকেল প্যান নির্মাণের উদ্যোগ, বায়ুদূষণ রোধে ফিটনেসবিহীন ও বিষাক্ত কালোধোঁয়া নির্গমণকারী যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের নিয়মিত বিশেষ অভিযান, দীর্ঘদিনের পুঞ্জীভূত ময়লা পরিষ্কারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে পড়ে থাকা শত শত টন নোংরা বর্জ্য দ্রুত অপসারণের বিশেষ অভিযান পরিচালনা, রাজধানী ঢাকার চারপাশে নদী-খালের অবৈধ দখল উচ্ছেদ ও নাব্যতা ফিরিয়ে বৃত্তাকার নৌপথের মাস্টারপ্ল্যান কার্যকর করতে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

ফ্যাসিবাদী সংগঠনের নেতাদের বিচার প্রসঙ্গে : মাহ্দী আমিন বলেন, ‘আমরা গত সাত মাসে প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও অসাধারণ অগ্রগতি দেখেছি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের প্রতি সুবিচার ও বিচার বিভাগের স্বাধীনতায় ফ্যাসিবাদী সংগঠনের গণহত্যাকারীদের সাতজনের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ড ঘোষণা করে গতকাল রায় প্রদান করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে এ বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ সংস্থার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ হিসেবে প্রদান করার আদেশ দিয়েছে আদালত।

তিনি আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহীদ পরিবারের যোগ্য সদস্যের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরির স্থায়ী নিয়োগপত্র প্রদান করা হয়েছে।প্রাণবন্ত, কার্যকর ও প্রাণচাঞ্চল্যে ভরপুর জাতীয় সংসদ অধিবেশন পরিচালনা, প্রতিটি মন্ত্রণালয়ের প্রতিটি সিদ্ধান্তের ওপর সংসদীয় নজরদারি নিশ্চিত করতে দ্রুততম সময়ে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন ও নিয়মিত বৈঠককে বাধ্যতামূলক করার উদ্যোগ, সরকারি দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগে মহামান্যবা মাননীয়সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত, সাধারণ নাগরিকের সকল সেবা, ভোটিং ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এক ছাতার নিচে আনতে ওয়ান সিটিজেন ওয়ান আইটি প্রকল্প গ্রহণের কার্যক্রম শুরু, পুলিশকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে প্রথম ধাপে ৬৪ জেলা সদরের থানাকে শতভাগ জিরো কমপ্লেন্ট আধুনিক সেবা রূপান্তরের বৃহত্তর উদ্যোগ, মাদকের ভয়াল আগ্রাসন ঠেকাতে বিচারাধীন মামলাগুলো রেকর্ড সময়ে নিষ্পত্তিতে দেশজুড়ে ২২ টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে পর্যায়ক্রমে বায়োমেট্রিক হাজিরা চালুর সিদ্ধান্ত, স্মার্ট লজিস্টিক্সে মাত্র দুই মাসে রেকর্ড ৪০০ টন পণ্য পরিবহন করেছে ডাক বিভাগের স্পিড পোস্ট এবং দেশজুড়ে ৯ হাজার ডাকঘরের আধুনিকায়ন, আন্তর্জাতিক ব্যান্ডউইথ সুরক্ষা ও বিচ্ছিন্ন ইন্টারনেটে ২০২৭ সালের মধ্যে তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে নতুন ৩৪ হাজার বিপিএস ব্যান্ডউইথ যুক্ত করার রূপরেখা, ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া পর্বৎসম বোঝা কাঁধে নিয়েও গত পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাদে রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ ডলার বা ২৫ হাজার ১৬৩ কোটি টাকা সফলভাবে পরিশোধ করেছে সরকার, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও তীব্র বিশ্ববাজারের চাপের মধ্যেও সরকারের সফল মুদ্রনীতিতে ছয় মাসে দেশে প্রবাসী আয় ১৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি, মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের উদ্যোগ, ভাষা ও কারিগরি প্রশিক্ষণ শেষ করে প্রতিবছর ১০ হাজার বাংলাদেশি কর্মীর বৈধ উপায়ে ইতালিতে অভিবাসন সম্ভাবনা সৃষ্টি, ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নিষেধাজ্ঞা কাটিয়ে কৃষি ও আধুনিক মৎস আহরণ খাতে নতুন করে আরো ১০ হাজার কর্মী পাঠানোর দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে অগ্রগতি।

পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত রপ্তানির বাজার ধরে রাখতে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতি, ইইউর চিহ্নিত ৬১টি বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সফল ও কার্যকর সমাধান, বিদেশি পুঁজি আকৃষ্ট ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ-হংকং দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি অনুমোদন, ইউকো-ইউকে এক্সপোর্ট ফাইনান্সের আওতায় বাংলাদেশের জরুরি অবকাঠামো উন্নয়ন ও পণ্যক্রয়ে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহজ অর্থ বা ঋণ নিশ্চিতকরণ, আঞ্চলিক ভ্রাতৃত্ব ও জনকূটনীতির উজ্জ্বল নিদর্শন হিসেবে স্মরণকালের ভয়াবহ বন্যায় বন্ধুপ্রতিম দেশ নেপালের জনগণের জন্য ১ মিলিয়ন ডলারের জরুরি মানবিক ত্রাণ সহায়তা প্রদান, আকাশসীমা, সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরক্ষা আধুনিকায়নে চীন থেকে ২০টি সর্বাধুনিক চতুর্থ প্রজন্মের জে-১০ সি সুপারসনিক যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত প্রক্রিয়া শুরু, সীমান্ত সুরক্ষায় বিজিবি-কে নিজস্ব নজরদারি ড্রোনে সুসজ্জিতকরণ এবং সিলেটে বিশেষায়িত ড্রোন ওয়ারফেয়ার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা, ব্যবসায়ী ও আন্তর্জাতিক ভ্রমণকারীদের সাশ্রয়ী ও দ্রুত যোগাযোগের সুবিধার্থে ঢাকা-সিউল সরাসরি নিয়মিত ফ্লাইট চালুর আনুষ্ঠানিক আলোচনা, নাগরিকদের বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক চলাফেরার সুবিধার্থে বার্ষিক বৈধ ট্রাভেল কোটার পরিমাণ বৃদ্ধি করে মাথাপিছু ১৮ হাজার মার্কিন ডলারে উন্নীতকরণ, তরুণদের কর্মসংস্থানের বিশেষ ঋণ তহবিল প্রভৃতি বিষয়ে সরকারের পদক্ষেপের কথা বলেন মাহ্দী আমিন।

এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এ এস এম মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, সহকারি প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, আশরোফা ইমদাদ, মিডিয়া সমন্বয়ক তারিকুল ইসলাম, চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

বিগত ১৬ বছরের শাসন-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে : মাহ্দী আমিন

আপডেটের সময় : ১০:৫৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬