রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর মসজিদে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। ঘটনাস্থলে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান এবং অ্যান্টি টেররিজম ইউনিটের কর্মকর্তারা এসেছেন। তারা বিষয়টি যাচাই-বাছাই করছেন। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। তেজগাঁও থানায় সরেজমিনে দেখা যায়, থানার একটি কক্ষে আটক ব্যক্তিদের রাখা হয়েছে। তাদের পরনে পাঞ্জাবি ও টুপি রয়েছে। ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছেন, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘ইফতেহাদুল ইসলাম’-এর সক্রিয় সদস্য।
সংবাদের শিরোনাম :
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক-২৩
-
মধুমতি ডেস্ক : - আপডেটের সময় : ০৬:৪৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- ৪ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















