ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

  • ভোলা প্রতিনিধি :
  • আপডেটের সময় : ০৭:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। আটক সাতজনের মধ্যে ড্রেজারে ছিলেন তিনজন। তারা হলেন- মো. জাহাঙ্গীর (২২), মো. মেহেদি হাসান (২২) ও মো. নূর আলম (১৮)। অপর চারজন ছিলেন বাল্কহেডে। তারা হলেন- আব্দুল বাসেত (৪৫), মো. সুমন (২০), মো. নূমান (১৮) ও মো. জসিম হাওলাদার (৪৫)। আটক সাতজন ভোলা ও বরিশালের বিভিন্ন এলাকার বাসিন্দা। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার হাঁসের চর সংলগ্ন তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে সাতজনকে আটক করা হয়। এ সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। পরে ভোলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আটক সাত ব্যক্তিদের কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। জব্দ করা ড্রেজার ও বাল্কহেড কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এগুলো নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোস্টগার্ড কর্মকর্তা আরও বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন ও নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে। এসব রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

আপডেটের সময় : ০৭:০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬