ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

পুঠিয়ায় সড়কের পাশে ৩০০ গাছের চারা রোপণ

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আওতায় রাজশাহীর পুঠিয়ায় ৩০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে পুঠিয়া-নন্দনগাছী সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। উপজেলা প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে চারা রোপণ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সাবেক সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, যুবদল নেতা রোকনুজ্জামানিক, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নেফাউর রহমান সুমন এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন আলাল উপস্থিত ছিলেন।এ ছাড়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, সার্ভেয়ার সাদেকুল ইসলাম, কার্যসহকারী খলিলুর রহমান খানসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকেরা জানান, সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ। সড়কের পাশে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে সড়কের নান্দনিকতাও বাড়বে।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, শুধু চারা রোপণ নয়, নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে এসব গাছকে বড় করে তোলাই এখন মূল লক্ষ্য। স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে বৃক্ষগুলোর পরিচর্যা নিশ্চিত করা গেলে এ উদ্যোগ দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

পুঠিয়ায় সড়কের পাশে ৩০০ গাছের চারা রোপণ

আপডেটের সময় : ০৮:৫৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬