ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

পুঠিয়ায় চিংড়িতে জেলি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে রাজশাহীর পুঠিয়ায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পুঠিয়া কাউন্সিল বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানে চিংড়িতে জেলি ব্যবহার করে বিক্রির অপরাধে ব্যবসায়ী সদানন্দ হালদার, পিতা—মৃত ব্রজনাথ হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর কাছে থাকা জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, চিংড়িতে জেলিসহ বিভিন্ন ধরনের ভেজাল উপাদান ব্যবহার করে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বাজারে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

পুঠিয়ায় চিংড়িতে জেলি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় : ০৯:০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬