ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

রূপসায় গুলিবিদ্ধ মামুন মীরের দীর্ঘ ৩৫ দিন পরে মৃত্যু

  • রূপসা প্রতিনিধি :
  • আপডেটের সময় : ০৫:০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময়-দৃশ্য

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মো. মামুন মীর (৩৫) দীর্ঘ ৩৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত মামুন মীর রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা এবং ওই এলাকার নেয়ামত মীরের বড় ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট রাত সাড়ে পৌনে ১০টার দিকে উপজেলার নৈহাটী ইউনিয়নের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন মামুন।

এ সময় তার মাথা ও চোখে গুলি লাগে। স্থানীয়রা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দীর্ঘদিন চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসেন। এর প্রায় এক ঘণ্টা পর, রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। এদিকে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রূপসা এলাকায় মসজিদ এ আকসায় জানাজা শেষে মামুনের লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, গত ১৮ আগস্ট রাতে দুর্বৃত্তদের গুলিতে মামুন গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। ওসি আরও বলেন, ময়নাতদন্ত না করে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কে বা কারা তাকে গুলি করেছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

রূপসায় গুলিবিদ্ধ মামুন মীরের দীর্ঘ ৩৫ দিন পরে মৃত্যু

আপডেটের সময় : ০৫:০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬