ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

  • রূপসা প্রতিনিধি :
  • আপডেটের সময় : ০৪:৪৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামে একটি মাছের ঘের থেকে মো. বাপ্পী (৩৫) ওরফে কলম বাপ্পী নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে রূপসা থানা পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মোমিনবাগ বিলের মধ্যে বিপ্লব পাল-এর মাছের ঘেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মো. বাপ্পী (৩৫) ওরফে কলম বাপ্পী উপজেলার আলাইপুর গ্রামের মৃত আকব্বর শেখের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি পূর্বে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর খান এবং এসআই সুমন গাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে নিহতের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মাদক ব্যবসার অর্থ ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

খুলনার রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৪:৪৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬