ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তথ্য অধিকার আইন-২০০৯ ও এর বিধিমালা, প্রবিধানমালা, স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকাসহ সংশ্লিষ্ট বিষয়ক সেমিনার সোমবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক ছিলেন বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
সেমিনারে বিভাগীয় কমিশনার বলেন, সঠিক তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। তথ্য দিতে অনেক দপ্তরের কর্মকর্তাদের মধ্যে ভীতি কাজ করে। নিজে স্বচ্ছ থাকলে সঠিক তথ্য দিতে ভীতির কোন কারণ নেই। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন, ২০০৯ করা হয়েছে। তথ্য প্রদানে যে সমস্যাগুলো রয়েছে তা এ সেমিনারে উঠে আসবে বলে তিনি আশা করেন। তিনি আরও বলেন, স্বপ্রণোদিত হয়ে তথ্য দিতে হবে। তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নে সকল কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে।
সেমিনারে আলোচক ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) সিফাত মেহনাজ ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম। কীনোট পেপার উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো: মেহেদী হাসান। সেমিনারে বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

খুলনায় তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৭:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬