খুলনায় ব্যতিক্রম আয়োজন ও উপস্থাপনায় অনুষ্ঠিত হলো খুলনা এসএসসি-৯৮-এর সদস্যদের দিনব্যাপী ‘চড়ুইভাতি’। সম্প্রতি (২৫ সেপ্টেম্বর) নগরীর প্লাটিনাম জুট মিল অফিসারর্স ক্লাবে অনুষ্ঠিত আয়োজনটি শুধু শুধু পিকনিক নয়; বড় চড়ুইদের ভালোবাসায় ছোট চড়ুইদের জন্য সাজানো একদিনের আনন্দ, আত্মবিশ্বাস আর প্রতিভা প্রকাশের উৎসব।
দিনের শুরুতেই ছোট্ট চড়ুইদের উপস্থাপনা ও পরিবেশনায় পবিত্র ধর্মীয়গ্রন্থ পাঠের মধ্য দিয়ে আয়োজনের সূচনা। এরপর জনপ্রিয় কণ্ঠশিল্পী মামুনের প্রেজেন্স থ্রোতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্বের উদ্বোধন হয়।
কণ্ঠশিল্পী মামুনের প্রেজেন্স থ্রোতে ‘কঐখ-৯৮’ গানÑএসএসসি-৯৮ গ্রুপকে উৎসর্গ করা একটি বিশেষ পরিবেশনা। সঙ্গে ছিলেন খুলনার অন্যতম কণ্ঠশিল্পী ও কম্পোজার হায়দার। গানটির মধ্য দিয়ে যেন বন্ধুদের দীর্ঘ পথচলা, স্মৃতি আর একসঙ্গে থাকার আনন্দ নতুন করে ফিরে আসে। গান পরিবেশন করেন স্বনামধন্য বেতারশিল্পী রুনা। তাঁর সঙ্গে ছিল সোনিয়া ও পূজার পরিবেশনা।
পরিবেশিত হয় জনপ্রিয় ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘ধামাধাম মাস্ত কালান্দার’সহ নানা গান। বিভিন্ন পর্বে ব্যবস্থাপনায় ছিলেন কণ্ঠশিল্পী মামুন, তারেক, জয়নাল, রুহুল আমিন তালুকদার সোহাগ, বাকিবিল্লাহ, সুদীপ্ত, মিজান, বিপ্লব, রানা, নিপা, সুমন, জাহিদ, সোনিয়া, লোপা, দিনার, মামুন, শান্তা, রবি, জিতু, উজান, সঙ্গে টপি ও রনি।
খেলাধুলায় আয়োজনের আনন্দের পাশাপাশি ছিল স্বীকৃতি দেওয়ার পর্বও। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ছোটদের জন্য ‘চড়ুইটোকেন, দুলাভাই ও ভাবিকেও সম্মানিত করা হয়। #
সংবাদের শিরোনাম :
খুলনা এসএসসি-৯৮ ব্যাচের ব্যতিক্রমী ‘চড়ুইভাতি’
-
খবর বিজ্ঞপ্তি : - আপডেটের সময় : ০৭:৫৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- ১১ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট










