ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

বিএনপি সর্বশক্তি দিয়ে আইন সবার জন্য সমান নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৯:৫২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে এবং বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে যে আইন সবার জন্য সমান। বৃহস্পতিবার ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রথম পর্যায়ের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বহু বছর ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন হয়েছে এবং ২৪ এর ৫ আগস্ট দেশের মানুষ স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করেছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি আইন সবার জন্য সমান নিশ্চিত করবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বন্ধ মিল কারখানা চালুর কাজে বিঘ্ন ঘটলে ক্ষতি দেশের মানুষের হবে বলে মন্তব্য করেন তিনি। বক্তব্যে নির্দিষ্ট কোনো দলের নাম না নিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক দল ও গুপ্তদল শব্দ ব্যবহার করেন।

তিনি বলেন, যে রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল তা মানুষ দেখেছে। তিনি আরও বলেন, সেই গুপ্তবাহিনীর কিছু সদস্য নারীদের ওপর নির্যাতন করছে এবং একটি মানুষের জীবনাবসানের অভিযোগের বিষয়টি তদন্তাধীন। তদন্তাধীন বিষয়ে মন্তব্য করতে চান না বলেও জানান তিনি। বিভিন্ন গণমাধ্যমে গুপ্তদলের নেতাদের বক্তব্যের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী তাদের আগে নিজেদের ঘরের নারী নির্যাতনের বিষয় সামাল দেওয়ার আহ্বান জানান। এর আগে ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন ও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

বিএনপি সর্বশক্তি দিয়ে আইন সবার জন্য সমান নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০৯:৫২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬