শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব (টিসিডিসি) আয়োজিত ‘১ম জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। উৎসবে কলেজ পর্যায়ের ৩২টি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২টি দলসহ মোট ৬৪টি দল অংশ নেয়।
ভাইস-চ্যান্সেলর বলেন, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে সাংস্কৃতিক পরিবর্তন জরুরি।
শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশের গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। তাই শিক্ষার্থীদের নিজেদের নিয়ে ছোট ভাবার কোনো কারণ নেই।এ সময় তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে গঠনমূলক প্রতিযোগিতা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের বিকাশ ঘটাতে হবে। তেজগাঁও কলেজকে কালচারাল, ল্যাঙ্গুয়েজ, সাইবার সিকিউরিটি, ক্যারিয়ারসহ বিভিন্ন ক্লাবের সমন্বয়ে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে চান তারা।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, বিতর্ক তরুণদের চিন্তা করতে, প্রশ্ন করতে এবং যুক্তির মাধ্যমে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে শেখায়।
তেজগাঁও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার ও মো. ফখরুল ইসলাম ভূঁইয়া রবিন।
গাজীপুর : 


















