ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭
নগরীর সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানের জেন্ডার ফোকালদের সাথে আয়োজিত সেমিনার :

জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু করেও প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে না : কেসিসি প্রশাসক

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৯:২৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ১৬ সময়-দৃশ্য

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা প্রদানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে বলেন, একজন শিক্ষার্থীকে শেখাতে পারলে সে তার পরিবাররকেও শেখাতে পারবে। বর্তমানে নগরীর যে সকল সমস্যা নিয়ে কেসিসি কাজ করছে তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে প্রায় দুই মাস পূর্ব থেকে জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু করেও প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে না।
কেসিসি প্রশাসক বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানের জেন্ডার ফোকালদের সাথে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বেসরকারি সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এবং নবলোক-এর ওয়াশ ফোর আরবান পুওর (ফেস-২) প্রকল্পের সহযোগিতায় সদর থানা মাধ্যমিক শিক্ষা অফিস এ সেমিনারের আয়োজন করে।
উল্লেখ্য, নবলোক পরিচালিত প্রকল্পের আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার সহিংসতা রোধে শিক্ষক/শিক্ষিকাদের মধ্য থেকে একজন জেন্ডার ফোকাল পার্সন মনোনীত করার পাশাপাশি শিক্ষক/শিক্ষিকাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের জেন্ডার ফোকালগণ ও কমিটির সদস্যদের জেন্ডার বৈষম্য ও জেন্ডার বিষয়ক সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রধানের লক্ষ্যে আজ এ সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রশাসক খুলনা মহানগরীকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষকগণ আন্তরিক হলে কেসিসি’র পরিচ্ছন্ন নগরী গড়ার কাজ আরো বেশী সহজ হবে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রশাসক প্রত্যেকটি স্কুলের জন্য জেন্ডার বিষয়ক অভিযোগ ও মতামত বক্স বিতরণ করেন।
থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মাধ্যমিক স্কুল পর্যায়ের জেন্ডার পারস্পেকটিভ নিয়ে আলোচনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনা অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। সঞ্চালনা করেন নবলোকের প্রকল্প কর্মকর্তা সুজান্না লোপা বাড়ৈ এবং স্বাগত বক্তৃতা করেন নবলোক পরিষদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফাহমিদা সুলতানা। সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক সরদার আকরামুজ্জামান, জেন্ডার বৈষম্য এবং সহিংসতা প্রতিরোধে দায়িত্ব ও করণীয় বিষয় তুলে ধরেন খুলনা ভিকটিম সাপোর্ট সেন্টারের এসআই শাহানারা শানু এবং জেন্ডার বৈষম্য ও সহিংসতা বিষয়ক মনস্তাত্ত্বিক আলোচনা করেন খুলনা মেডিকেল কলেজের সাইকিয়াট্রিস্ট জনাব আবু সাঈদ। ##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

নগরীর সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানের জেন্ডার ফোকালদের সাথে আয়োজিত সেমিনার :

জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু করেও প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে না : কেসিসি প্রশাসক

আপডেটের সময় : ০৯:২৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬