ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীর সফলতা

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ১০:০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আর এস টি প্রোডাক্টসের উদ্যোগে আয়োজিত অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছে খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পী জিনিয়া ইসলাম। আরএসটি প্রোডাক্টসের প্রধান ও স্বত্বাধিকারী জলশ্রী বাগলের উদ্যোগে শিশু শিল্পীদের নিয়ে এই অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যতিক্রমী ও সৃজনশীল এই আয়োজনের জন্য খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা পরিচালক ও চিত্রশিল্পী মিলন বিশ্বাস আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিল্পীদের পুরস্কার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে খুলনার দায়িত্ব পালন করেন আর এস টি প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক শ্রাবণ বাগল। তাঁর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে সুন্দরভাবে সম্পন্ন হয় এই অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা।প্রতিযোগিতায় খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পী জিনিয়া ইসলাম অর্জন করে একটি ক্রেস্ট ও সনদপত্র। আয়োজক কমিটির পক্ষ থেকে শ্রাবণ বাগল পুরস্কারটি খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাতে তুলে দেন।সকাল ১০টায় খুলনা আর্ট একাডেমির শ্রেণিকক্ষে জিনিয়া ইসলামের উপস্থিতিতে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাত থেকে সে তার অর্জিত পুরস্কার গ্রহণ করে। পুরস্কার পেয়ে জিনিয়া ইসলাম আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে এবং এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও মনোযোগ ও উৎসাহের সঙ্গে ছবি আঁকার অনুপ্রেরণা জোগাবে বলে জানায়।

এ সময় জিনিয়া ইসলাম ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য চিত্রশিল্পী মিলন বিশ্বাসের কাছে আশীর্বাদ কামনা করে। চিত্রশিল্পী মিলন বিশ্বাস তাকে ছবি আঁকার বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহ ও আশীর্বাদ প্রদান করেন।শিশু শিল্পীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের অনলাইন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জিনিয়া ইসলামের এই সাফল্য খুলনা আর্ট একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যও আনন্দের ও গর্বের বিষয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীর সফলতা

আপডেটের সময় : ১০:০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬