বাগেরহাটের রামপালে মানবেতর জীবনযাপন করা রেহানা খাতুনের দুর্দশার খবর প্রকাশের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন এক মানবিক প্রবাসী। সংবাদমাধ্যম বাংলা এডিশনে প্রতিবেদন প্রকাশের পর ওই প্রবাসীর সহযোগিতায় রেহানা খাতুন ও তাঁর দুই সন্তানের জন্য প্রায় ছয় মাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রেহানা খাতুনের পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে রেহানার পরিবার ও স্থানীয় বাসিন্দারা বাংলা এডিশন এবং সহযোগিতাকারী ওই প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় ভিডিও কলে বাংলা এডিশনের ডেস্ক ইনচার্জ জাকির আহমেদ শামীম রেহানা খাতুনের সঙ্গে কথা বলেন এবং তাঁর ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাগেরহাট টেলিভিশন জার্নালিষ্ঠ এ্যাসোসিয়েশন এর সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, বাংলা এডিশনের বাগেরহাট প্রতিনিধি সাগর মণ্ডল, মোহনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি অমিত পাল, গ্রিন টেলিভিশনের মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ যদি এভাবে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, তাহলে মানবিক সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁরা প্রত্যাশা করেন, বাংলা এডিশন যেন মানুষের দুর্ভোগ ও অসহায়ত্বের খবর তুলে ধরার পাশাপাশি মানবিক সহায়তার উদ্যোগও অব্যাহত রাখে।
রেহানা খাতুনের পরিবার জানায়, এই খাদ্য সহায়তা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়
রামপাল প্রতিনিধি : 


















