ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও নাগরিক সেবা নিশ্চিতে খুলনায় একটি পরামর্শ সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এমইউজের আলোচনা সভা ও দোয়া শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির উপর মধ্যরাতে হামলা-মারপিটের অভিযোগ যুবদল ও বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন ফাইনাল না খেলেই চ্যাম্পিয়ন পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে রানার্সআপ ভারত ৪০ লাখ মানুষের জীবিকা রক্ষায় আবাসন খাতে নীতিগত সংস্কারের দাবি সংগ্রামের অভিজ্ঞতায় রাষ্ট্র পরিচালনা, তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রত্যাশা দেশের মানুষের নিরাপত্তায় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান শহর-গ্রাম নির্বিশেষে নারীদের ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা

মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা

  • স্টাফ রিপোটারঃ
  • আপডেটের সময় : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৯ সময়-দৃশ্য

ঢাকা থেকে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে মারধর ও অপহরণের শিকার বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী মুক্তি পেয়েছেন। অপহরণকারীদের দাবির মুখে মোট ২ লাখ ১৭ হাজার টাকা দেওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় ফেরেন তিনি। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি তিনি।

মনিরুল হক ফরাজী বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে করে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে আলোর সংকেত দেন। সামনে এগিয়ে তাঁরা দেখতে পান, সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে।

কয়েকজন গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী তাদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে। গাড়ি থেকে নামানোর পর তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। একই সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়।

মনিরুল হক ফরাজীর অভিযোগ, তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রী ও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে হামলাকারীরা তাকে আরও মারধর করে। একপর্যায়ে মঈন উদ্দিন ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও তাকে আটকে রাখে। এ সময় তার কাছে থাকা নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেয় তারা।

তিনি আরও বলেন, তাকে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাটতে বাধ্য করে অপহরণকারীরা। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাঁকে হাঁটানো হয়। পরে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে তারা। একপর্যায়ে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। সব মিলিয়ে নগদ ২ লাখ ১৭ হাজার টাকা ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় পৌঁছান মনিরুল হক ফরাজী। তার ভাষ্য, শুরুতে হামলাকারীদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন তাকে আটকে রেখেছিল। তাদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। ঢাকায় ফিরে চিকিৎসা নিয়েছেন। তবে এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে।

এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন, এমন খবর পাওয়ার পর তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে তিনি ফিরে এসেছেন বলে খবর পেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার ও নাগরিক সেবা নিশ্চিতে খুলনায় একটি পরামর্শ সভা

মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা

আপডেটের সময় : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬