চলতি অর্থবছর ২০২৬-২৭-এর আগস্ট মাসের প্রথম ১৯ দিনে দেশে ২০৩ কোটি ১০ লাখ (২.০৩১ বিলিয়ন) মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ে এসেছিল ১৫৭ কোটি ৩০ লাখ (১.৫৭৩ বিলিয়ন) মার্কিন ডলার। সে অনুযায়ী আগের তুলনায় এবার ২৯ দশমিক ১০ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট একদিনেই প্রবাসীরা ৬ কোটি ৪০ লাখ (৬৪ মিলিয়ন) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।
এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৪৮৯ কোটি (৪.৮৯০ বিলিয়ন) মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৪০৫ কোটি ১০ লাখ (৪.০৫১ বিলিয়ন) মার্কিন ডলার। ফলে অর্থবছরের এ সময় পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২০.৭ শতাংশ।
সংবাদের শিরোনাম :
আগস্ট মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২০৩ কোটি ১০ লাখ ডলার
-
মধুমতি ডেস্ক : - আপডেটের সময় : ০৭:৫০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- ১৬ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















