গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, দেশপ্রেমিক ও বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) এক আবেগঘন যৌথ অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের হারিয়ে যাওয়া ভোটাধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার আদায়ের কঠিন সংগ্রামে তাঁর অসামান্য অবদান ও ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। শত জেল-জুলুম ও ত্যাগের পর আজ রাষ্ট্রপ্রধানের মতো সর্বোচ্চ আসনে তাঁর এই আসীন হওয়া কেবল এক ব্যক্তির সম্মান নয়, বরং এটি সারা দেশের গণতন্ত্রকামী মানুষের স্বপ্নের জয়। তাঁর এই দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী, ত্বরান্বিত ও বেগবান করবে। নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই মহান রাজনীতিকের বলিষ্ঠ নেতৃত্ব, দীর্ঘ অভিজ্ঞতা, সততা ও দূরদর্শিতায় বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও সুশাসন সুসংহত হবে। খুলনা মহানগর বিএনপি’র পক্ষ থেকে তাঁরা মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, আজিজুল বারী হেলাল এমপি, খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ; থানা বিএনপি নেতা কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, রশিদুজ্জামান মিল্লাত এমপি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এমপি মন্ত্রী ও এমপি সাচিং প্রু জেরি এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও দীর্ঘায়ু কামনা করেছেন নেতৃবৃন্দ।
সংবাদের শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে মহানগর বিএনপি’র শুভেচ্ছা ও অভিনন্দন
-
।। খবর বিজ্ঞপ্তি।। - আপডেটের সময় : ০১:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- ১৪ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















