ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭
প্রতিষ্ঠাবার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা : 

বিএনপি এবারের প্রতিষ্ঠা বার্ষিকী জনগনকে সাথে নিয়েই মহাসমারাহে পালন করবে : মনিরুজ্জামান মন্টু

  • খবর বিজ্ঞপ্তি :
  • আপডেটের সময় : ০১:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১৪ সময়-দৃশ্য

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানপূর্ব টানা ১৭ বছর আন্দোলন-সংগ্রামে রাজপথে হামলা-মামলায় নির্যাতিত, ত্যাগী-পরীক্ষিত বিএনপি নেতাকর্মীদের সর্বাধিক মূল্যায়ন করার অঙ্গীকার বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। একই সাথে মনে রাখতে হবে, সাধারণ জনগনও ফ্যাসিবাদের নয় কম নির্যাতন-নিষ্পেশনের শিকার হয়নি। জনগনকেও সর্বোচ্চ স্বস্তি দিতে হবে। জনগনকে সাথে নিয়েই বিএনপি এবারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে মহাসমারাহে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকের ঋণ মওকুফ, খাল খনন, হেলথ্ কার্ডসহ জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকে তৃণমূল জনগোষ্ঠীকে সুযোগ-সুবিধা নিশ্চিত করে জনগনকে সরকার পরিচালনায় সম্পৃক্ত রাখতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে বলেই যেনো সরকারি দল জনবিচ্ছিন্ন না হয়ে যায়; সে দিকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপি’র প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র গৌরব, ঐতিহ্য ও সফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি।
জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, বিএনপি’র এবারের প্রতিষ্ঠা বার্ষিকী মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি আমাদের আস্থার সুদৃঢ়, বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মাইলফলক। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিতে খুলনা জেলার প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সুসংগঠিতভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সামাজিক কর্মসূচিগুলো যেন অত্যন্ত সুশৃঙ্খল এবং সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি না করে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর বার্তা নিয়ে সাধারণ মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছাতে হবে। মহান স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর অবদান, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ে আপোষহীন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ বিনির্মাণের কারিগর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনা জনগণের কাছে তুলে ধরতে হবে। দলের সর্বস্তরের নেতাকর্মী-সমার্থকদের সব ভেদাভেদ ভুলে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার উদাত্ত আহবান জানিয়েছেন তিনি।
প্রস্তুতি সভা সঞ্চালনাকালে জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এবং জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে, দল মনোনীত প্রার্থীর  বিজয়ী করতে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন থেকেই জনগনের কাছে যেতে হবে। কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, কোনোভাবে প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে চাঁদাবাজী, দখলবাজীর অভিযোগ যেনো না উঠে। এধরণের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে নয়টি উপজেলা ও দু’টি পৌরসভা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী-সমার্থক বর্ণাঢ্য র‌্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। তবে এসব কর্মসূচিতে কোনোভাবেই অনুপ্রবেশকারীদের আনা যাবে না।
সভায় খুলনা মহানগর বিএনপি’র সাথে যৌথভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের বর্ণাঢ্য কর্মসূচি গ্রহন করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর বেলা ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিকাল ৩টায় বর্ণাঢ্য র‌্যালি বের হবে। এরপর ২ সেপ্টেম্বর থেকে উপজেলা/পৌরসভা পর্যায়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, মৎস্য অবমুক্তকরণসহ নানাবিধ জনহিতকরণ ধারাহিক কর্মসূচি থাকবে।
প্রস্তুতি সভা বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যক্ষ মনিরুল হক বাবুল ও এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশীদ, চৌধুরী কাওসার আলী, কেএম আশরাফুল আলম নান্নু, সুলতান মাহমুদ, এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, মোল্লা  মাহবুবুর রহমান, আনিসুর রহমান আনিস, ডা. মো. আব্দুল মজিদ, আব্দুস সবুর, শাকিল আহমেদ দিলু, নাজমুস সাকির পিন্টু, শেখ সরোয়ার হোসেন, জিএম রফিকুল হাসান, সেলিম সরদার, মো. হাফিজুর রহমান, ইলিয়াস হোসেন মল্লিক, মল্লিক আব্দুস সালাম, জাফরী নেওয়াজ চন্দন, মনিরুজ্জামান লেলিন, সরদার আব্দুল মালেক, এমএ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আশরাফুল ইসলাম নূর, আসাফুর রহমান পাইলট, বাবু নিত্যনন্দ মন্ডল, নাসিমা আক্তার পলি, মোল্লা রিয়াজুল ইসলাম, এজাজুর রহমান শামীম, মো. ফারুক হোসেন, মোল্লা সাইফুর রহমান, মো. জাবেদ হোসেন মল্লিক, খান ইসমাঈল হোসেন, আবুল বাসার, আসলাম পারভেজ, আল আমিন সানা, ফখরুল ইসলাম বুলু, মোল্যা মোশাররফ হোসেন মফিজ, নুরুল আমিন বাবুল, এফএম হাবিবুর রহমান, এসএম মুর্শিদুর রহমান লিটন, শরীফ ইকবাল হোসেন, জিএম হারুন অর রশীদ, প্রবীর মন্ডল, জেলা যুবদলের সদস্য সচিব শেখ নাদিমুজ্জামান জনি, যুগ্ম-আহবায়ক মো. জাবির আলী, মো. মমিনুর রহমান সাগর, ওলামাদলের যুগ্ম-আহবায়ক মো. বিলায়েত হোসেন, জেলা জাসাস’র আহবায়ক মো. শহিদুল ইসলাম ও সদস্য সচিব আজাদ আমীন, মহিলা দলের শাহানাজ ইসলাম, রেহানা ইসলাম, আয়শা খাতুন সোনিয়া, সুজানা জলি, মনিরা ইসলাম, কানিজ ফাতেমা, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর ও সদস্য সচিব মো. ইসমাঈল হোসেন খান, শেখ মাহামুদ আলম লোটাস ও আবু সাঈদ শেখ প্রমুখ।।##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

প্রতিষ্ঠাবার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা : 

বিএনপি এবারের প্রতিষ্ঠা বার্ষিকী জনগনকে সাথে নিয়েই মহাসমারাহে পালন করবে : মনিরুজ্জামান মন্টু

আপডেটের সময় : ০১:৫৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬