খুলনা সিটি কর্পোরেশন,খুলনার প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সুস্থ্য সমাজ ও রাস্ট্র গঠনে মেডিয়েশনের কোন বিকল্প নাই। প্রতিনিয়ত সমাজে বিনা কারনে বিরোধ সৃষ্টি হচ্ছে। যে কারনে মানুষ না বুঝে বা ক্রোধের বশবর্তী হয়ে থানায় বা আদালতে মামলা করা সহ স্থানীয় পর্যায়ে বিবাদে জড়িয়ে পড়ছে। কিন্তু সামান্য সচেতন হলে এ সকল বিরোধ বিকল্প বিরোধ পদ্ধতিতে নিস্পত্তি করা সম্ভব।তিনি শনিবার খুলনা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপি বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি-বিমস-এর আয়োজনের সমাপনি পর্বে প্রশিক্ষিত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন মেধাবী এবং চৌকস ছাত্রীদের নিয়ে খুলনা বিভাগীয় মেডিয়েশন কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় সমন্ময়ক একরেডিটেড মেডিয়েটর ও এ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ মোঃ মাছুম বিল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা লিগ্যাল এইড অফিসার ও বিজ্ঞ সিনিয়র সিভিল জাজ মোসা: রোমানা আফরোজ,খুলনা মেট্রোপলিটন পুলিশের অতি: উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) অমিত কুমার বর্মন,বিমস এর আন্তর্জাতিক প্রশিক্ষক ড.সিমরান নাপিত ও তয়া নাথ গ্রিমী।

প্রধান অতিথি আরও বলেন, মেডিয়েশন এর মাধ্যমে বিবাদ নিষ্পত্তি করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা নিজ নিজ জায়গা হতে সবাই কাজ করলেও এ কাজে আরও সহযোগী প্রয়োজন। বিমস আয়োজিত আজকের মেডিয়েশন সেমিনারের মাধ্যমে ১০০ জন ছাত্রীসহ শিক্ষক মন্ডলী ও গুনিজনরা মেডিয়েশন সম্পর্কে প্রশিক্ষিত হলো। সমাজ পরিবর্তনে সুস্থ্য সমাজ পরিবার গড়তে এ প্রশিক্ষন সকলকে একধাপ এগিয়ে নিয়ে যাবে। এর আগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি,সুডেন্ট উইংস এর খুলনা বিভাগীয় সমন্ময়ক জান্নাতুল সাদিয়ার সভাপতিত্বে খুলনা শিল্পকলা একাডেমীর কনফারেন্স হলে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একরেডিটেড মেডিয়েটর ও এ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ ব্যারিস্টার নিশাত মাহমুদ, একরেডিটেড মেডিয়েটর ও এ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হুমায়ন কবীর সিকদার,একরেডিটেড মেডিয়েটর ও এ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ মমতাজ পারভীন মৌ, একরেডিটেড মেডিয়েটর আন্নি ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিয়েশন সোসাইটি, সুডেন্ট ইউংস এর খুলনা বিভাগীয় সদস্য সচিব নুরে জান্নাত,শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান,বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাপিলেট ডিভিশন এর সিনিয়র এডভোকেট এস এন গোস্বামী।
মধুমতি প্রতিবেদক : 


















