ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্য সংঘাতের সমাধান বয়ে আনবে না : চীন

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্য সংঘাতের সমাধান বয়ে আনবে না বলে মনে করছে চীন। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেছে। তেহরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় চীনসহ বিভিন্ন দেশকে যোগ দিতে ওয়াশিংটন আহ্বান জানানোর পর বেইজিং এমন মন্তব্য করল। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের পরিকল্পিত এই অভিযানের মাধ্যমে ইরানের সরকারকে ধসিয়ে দেওয়া সম্ভব। তবে তেহরান এমন হুমকিকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের উদ্যোগ ব্যর্থ হতে বাধ্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান শুক্রবার সাংবাদিকদের বলেন, নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমস্যার সমাধান বয়ে আনবে না। চীন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের তাগিদ দেয়। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য ট্রাম্পের উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সিএনবিসিকে সাক্ষাৎকার দেওয়ার সময় বেসেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল- এই অভিযানে যোগ দিতে চীনকে চাপ দেওয়া হবে কি না? জবাবে বেসেন্ট বলেন, ‘অনেক বিষয়ই ব্যক্তিগতভাবে আলোচনা করা ভালো।’ এরপরই তিনি বেইজিংকে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান। বেসেন্টের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র লিন জিয়ান সব পক্ষের দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন না থাকা যেকোনো একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্য সংঘাতের সমাধান বয়ে আনবে না : চীন

আপডেটের সময় : ০৭:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬