ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

বাগেরহাটে জমিতে হাঁস ঢোকাকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ নিহত

বাগেরহাটের কচুয়া উপজেলায় জমিতে হাঁস ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার উত্তর ভান্ডারকোলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিতে হাঁস ঢোকাকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে রমজান, তার ভাই আব্দুল্লাহ এবং তাদের মা ফতে বেদার মল্লিকের বাড়িতে গিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

নিহতের স্বজনদের অভিযোগ, রমজান, আব্দুল্লাহ ও তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বেদার মল্লিকের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করে আসছিলেন। ঘটনার রাতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে রমজান, আব্দুল্লাহ, তাদের মা ফতে এবং দুই ভাইয়ের স্ত্রী বেদার মল্লিকের ঘরে ঢুকে তাকে ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই বেদার মল্লিক মারা যান বলে দাবি স্বজনদের।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

বাগেরহাটে জমিতে হাঁস ঢোকাকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ নিহত

আপডেটের সময় : ০৩:০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬