ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

বাগেরহাটে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • মধুমতি ডেক্সঃ
  • আপডেটের সময় : ০৫:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য
মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা, সাম্প্রতিক লঙ্ঘনের ঘটনা চিহ্নিতকরণ এবং মানবাধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণের লক্ষ্যে বাগেরহাটে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় আস বাংলঅদেশ এর আযোজনে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের আহবায়ক হেমায়েত হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা  লিগ্যাল এইড অফিসার  আছমা আরা বীথি। এসময় বক্তব্য রাখেন ডিএইচ আর এন এস প্রজেক্টের কো-অডিনেটর এ্যা. সোফিয়া হাসিম, আস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ কজামরুজ্জামান,সুজন সম্পাদক এস কে হাসিব,পিসিকলেজের সাবেক অধ্যক্ষ শাহ আলম ফরাজী, ইভা আক্তার, এ্যাড, শিরিনা আক্তার,, ইয়ামিন আলী, আকমল উদ্দিন সাখি, তাসলিমা বেগম, ফাতেমা পান্না  প্রমুখ।  সভায় জেলার সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি, সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, নেটওয়ার্কের কার্যক্রম ও ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ, করণীয় ও অংশগ্রহণকারীদের বিভিন্ন সুপারিশ নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানবাধিকার ও অপরাধের মধ্যে পার্থক্য এবং মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্কের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার পদ্ধতি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ), ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক (ডিএইচআরডিএন) বাগেরহাটের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের মানবাধিকারকর্মী ও নেটওয়ার্কের সদস্যরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে নিয়মিত পর্যবেক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জেলার মানবাধিকার পরিস্থিতি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ এবং মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্কের সদস্যদের সমন্বিত ভূমিকা জোরদার করাই এ ত্রৈমাসিক সভার অন্যতম প্রধান উদ্দেশ্য। #
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

বাগেরহাটে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৫:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬