ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

খুলনায় সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে মিডিয়া অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত

খুলনায় আরও দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার-সংবেদনশীল গণমাধ্যম গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের  সাথে নিয়ে ‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এ সংলাপে নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক সংবাদ পরিবেশন, জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা এবং সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও খুলনা প্রেস ক্লাব এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. মোস্তফা সরওয়ার, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলা্ম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন ও কমিউনিকেশনস বিভাগের পরিচালক নিশাত সুলতানা এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বিভাগীয় সমন্বয়ক মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন। সংলাপটি পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র অধ্যয়ন বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মনিরা শরমিন।
খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. মোস্তফা সরওয়ার বলেন, “গণমাধ্যম মানুষের চিন্তা ও সমাজের দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংবাদে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর উপস্থাপনে আমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বলেন, “বিশেষ করে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী সংশ্লিষ্ট সংবাদে শব্দচয়ন, ছবি ও তথ্য উপস্থাপনে সংবেদনশীলতা জরুরি। এ ধরনের সংলাপ সাংবাদিকদের নিজেদের চর্চা পর্যালোচনা এবং আরও দায়িত্বশীল সাংবাদিকতার পথ খুঁজে নিতে সহায়তা করবে।”
সমাপনী বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানা বলেন, “জেন্ডার বৈষম্য ও নেতিবাচক স্টেরিওটাইপ চ্যালেঞ্জ করতে এমন সাংবাদিকতা প্রয়োজন, যেখানে মানুষের মর্যাদা, বৈচিত্র্য ও সমতার বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হবে। আমরা চাই, এ সংলাপের আলোচনা গণমাধ্যমকর্মীদের দৈনন্দিন চর্চায় বাস্তব পরিবর্তন আনুক।”
পিআইবির অধ্যয়ন বিভাগের প্রধান মনিরা শরমিন বলেন, “জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতারই অংশ। উৎস নির্বাচন, ভাষা, ছবি এবং মানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিটি সিদ্ধান্তেই সংবেদনশীলতা গুরুত্বপূর্ণ।”
সংলাপে প্রায় ৫০ জন সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী অংশ নেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ ম্যানুয়ালের সঙ্গে পরিচিত করা হয় এবং সংবাদ ও সম্পাদকীয় কাজে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে পরিচালিত একটি চার বছর মেয়াদি প্রকল্প। প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো গণমাধ্যম প্রতিষ্ঠান ও পেশাজীবীদের জেন্ডার-সংবেদনশীল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. হুসাইন শাকির, মিডিয়া স্পেশালিস্ট সাইয়্যেদ মো. তাফহীম, ও জেন্ডার স্পেশালিস্ট ফারজানা রুপা।##

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

খুলনায় সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে মিডিয়া অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৩:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬