ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে বাইন্যান্সের ইতিহাসে বড় সাইবার হামলা, জড়িত উত্তর কোরিয়ার হ্যাকাররা? মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নিশ্চিত করতে হবে হকারদের জীবিকা পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে খুলনার ৬টিসহ ১৬ প্রতিষ্ঠানে শতভাগ ফেল নীলফামারীতে দাদীর এইচএসসি পাস, নাতনির চোখে অনুপ্রেরণা ক্রেতাশূন্য ঢাকার শপিংমল, লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি

বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১৯ সময়-দৃশ্য

ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদন করা যোগ্য শরণার্থীদের আগামী ৬ মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর টাইমস অব ইন্ডিয়ার। শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়ির কাওয়াখালিতে আয়োজিত সভায় দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। শাহ বলেছেন, বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে। অমিত শাহ বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের আটটি জেলার জেলা প্রশাসকদের ক্ষমতা দেওয়া হয়েছে। সব শরণার্থীকে মর্যাদার সঙ্গে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গসহ আটটি সীমান্তবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা প্রশাসকদের নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় জমা থাকা আবেদন যাচাই-বাছাইয়ের ক্ষমতা দেয়। এর আগে নাগরিকত্বের আবেদনগুলো কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ক্ষমতাপ্রাপ্ত কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করা হতো। এসব কমিটিতে আদমশুমারি, গোয়েন্দা ব্যুরো ও ডাক বিভাগের কর্মকর্তারাও থাকতেন। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন অমিত শাহ।

শাহ বলেন, আইনটি চালুর সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে ঠাট্টা করতেন। তিনি বলতেন, পশ্চিমবঙ্গ সরকার আইনটি বাস্তবায়ন করতে দেবে না। শাহ বলেন, মমতা তখন আইনটি বাস্তবায়নে সম্মতি দেননি। কিন্তু শেষ পর্যন্ত তার সরকারই চলে গেছে এবং এখন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার রয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে রাজ্য থেকে বের করে দেবে। সূত্র : এএনআই ও টাইমস অব ইন্ডিয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা উঠল ড্যাফোডিলের হাতে

বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ৬ মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

আপডেটের সময় : ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬