ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণে উৎসাহ বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

  • মধুমতি ডেক্সঃ
  • আপডেটের সময় : ০৫:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১৭ সময়-দৃশ্য

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 179.6947;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

“লেখাপড়ার সাথে খেলাধুলা করি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাট শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বাগেরহাট শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালামের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। তারই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও একটি সুন্দর-বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এম এ সালাম।
এ সময় বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালাম আরোও বলেন, শিশুদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রত্যেককে বেশি করে গাছ লাগাতে হবে।
অনুষ্ঠানে মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, শিশুদের সুস্থ-সুন্দর জীবন গঠন, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী ও সমাজের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
##
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণে উৎসাহ বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

আপডেটের সময় : ০৫:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬