ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? জেডএফসি-২: বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন দিগন্ত মোংলায়  জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্প না করার দাবিতে মানববন্ধন রাজশাহীতে নারীসহ আলোচিত সাবেক ওসি মাহবুব আলম আটক  বাউফলে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে ভোলায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মাদারীপুরে বেশি লাভের আশায় পচে গেল ৩ কোটি টাকার আলু পাথরঘাটায় নবায়নযোগ্য জ্বালানির দাবিতে মানববন্ধন ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ শুরু

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১৩ সময়-দৃশ্য

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা বছরের ১৪ মার্চ শুরু হবে। আজ সোমবার পরীক্ষার এ সময়সূচি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়।বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। এসএসসির সূচিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কক্ষে প্রবেশ করতে হবে। স্কুল থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে পরীক্ষা শুরুর সাত দিন আগে।

এর আগে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। রোজা ও ঈদুল ফিতর এবং অভিভাবকদের মতামতের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী মার্চে পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা চলছিল। এ ক্ষেত্রে মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে বলে শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন। এখন তা চূড়ান্ত করা হলো। আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হতে পারে।

এর আগে গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের এসএসসি ও এইচএসসির মতো গুরুত্বপূর্ণ দুটি পাবলিক পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন। তখন ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ওই বছরের ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা বলা হয়েছিল। আর ২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

dainik madhumati

জনপ্রিয় পোস্ট

পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ শুরু

আপডেটের সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬